দেশটা কই গেল....!!!!
এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ কলার খোসাতে পা পড়াতে পা পিছলে পড়ে গেল। কোমরে বেশ ব্যথা পেয়েছে। কোমরে হাত দিয়ে বলছে "বাঙালী জীবনেও ভালো হবে না, কলা খেয়েছিস ভালো কথা খোসাটা রাস্তায় কেন ফেলতে হবে?চোরের জাতি চোর ই থাকবে,দেশ নাকি উন্নয়নের জোয়ারে বাসছে,এদের জন্যই দেশের আজ এই অবস্থা ইত্যাদি ইত্যাদি। এরকম আরো খারাপ কথা দেশকে, দেশের মানুষকে বলে আস্তে আস্তে উঠে আবার হাঁটা শুরু করল।
কিছু পথ যাওয়ার পর এক দোকান দেখে চিন্তা করলো কিছু একটা খাওয়া যাক, যে গরম পড়ছে,,, দোকান থেকে একটা প্রাণ আপ কোল্ড ড্রিংক নিয়ে খেতে খেতে আবার হাঁটতে শুরু করল। কোল্ড ড্রিংক টা খাওয়ার পরে বোতল টা রাস্তার পাশে এক জমিতে ফেলে চলে গেল।
এদিকে ঐ জমির মালিক জমি চাষ করার সময় এসব বোতল কুড়াতে কুড়াতে বিরক্ত,বিরক্ত হয়ে বোতল ফেলে যাওয়া লোকগুলোকে বকতেছে।
এই গল্পে আমরা কি দেখলাম....?
এক ভদ্রলোক কলার খোসাতে পা পিছলে পড়ে যাওয়াতে দেশকে নানান কথা বলেছে,বাঙালী জাতকে গালি দিয়েছে,দেশকে নিন্দামূলক কথা বলেছে,কলার খোসা ফেলে যাওয়া ব্যক্তিকে বকা দিয়েছে, কেন রাস্তায় কলার খোসা ফেলে গেছেন।
যেই লোক এতোক্ষণ নীতিবান লোকদের মতো কথা বলছিলো সেই আবার কোল্ড ড্রিংক এর বোতল রাস্তার পাশে জমিতে ফেলে দিলো।
আমাদের বাস্তব অবস্থা ঠিক এই ব্যক্তিটার মতোই। অন্যের ভুলগুলো তো ঠিকই ধরতে পারি কিন্তু নিজের ভুল গুলো ধরতে পারি না। অন্যকে জ্ঞান তো ঠিকই দিতে পারি কিন্তু নিজে মেনে চলতে পারি না।
ফেসবুকে কিছু পোস্টের কমেন্ট পড়লে দেখা যায় এধরনের কিছু ব্যাক্তিদের,তাছাড়া আশেপাশে থাকালেও এসব ব্যক্তিদের দেখা যায়,এই সব ব্যক্তিরা, দুই একজনের উল্টো পাল্টা কাজকর্ম বা তাদের কথা কে ছোট করতে দেশকে গালি দিতে শুরু করে,বাঙালী জাতিকে গালি দিতে শুরু করে।
তারা এটা ভুলে যায়, দুইএক জনের কথায় বা কাজে পুরো দেশকে বিচার করা যায় না,দুই-এক জনের কথায় বা কাজে বাঙালী জাতিকে গালি দেয়া যায় না।
এটা ঐ দুই-এক জনের মানসিক সমস্যা, যে কারনে তার কাজকর্ম বা কথাগুলো সঠিক নয়,,,,এটা তাদের সমস্যা,,,
কিন্তু অনেকে করে কি, সেই সব অসুস্থ মানসিকতার ব্যক্তিদের কথায় দেশকে গালি বা বাঙালী জাতকে গালি দিতে শুরু করেন।
অসুস্থ ব্যক্তির কথায় নাচানাচি করে আপনি কেন অসুস্থ্যতার মান দেন...?
ভুলে যাবেন না দিনশেষে আমরা "মাছে ভাতে বাঙালী"।