শিক্ষাই জাতির মেরুদন্ড
পৃথিবীতে জ্ঞান অর্জনের একমাত্র পন্থা শিক্ষা। জীবনে শিক্ষা ছাড়া কেউ পৃথিবীতে উন্ন তো হতে পারেনা। সম্প্রতি আমাদের পাশের বাড়ির একজন লোক বলে পড়া লেখা দিয়ে কি হবে? আসলে আমার কাছ এমন হয় উনারা শুধু পড়া লেখা বলতে চাকরিই বুঝে থাকে। পড়া লেখা যে মানুষকে সঠিক পথ বাছাই করার ক্ষমতা শেখায় সেটা হয়তো তারা উপলব্ধ করতে পারে না।
আমার মাঝে মাঝে এইসব মনে পরে, তাদের এইসব হাস্যকর কর্ম কান্ড। আসলে লেখা পড়ার এমন একটা জিনিস সেটার মূল্য পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। আর আমরা একটা জিনিস জানি যে যারা ধৈর্য ধরে তাদের জীবনে সব সময় বলেও কিছুই থাকে। আর আল্লাহ তায়ালা ও ধৈর্য্যশীল ব্যাক্তিদের পছন্দ করেন !
গ্রামের এইসব লোকেদের কথা শুনলে আমার পাঠবইতে লেখা কিছু গল্পের কথা মনে পরে। আমাদের বইয়ে " মানুষ ও মানবসত্তা " নিয়ে একটা অধ্যায় আছে , সেটা পুরোপুরি সাহিত্যিক ভাষায় লেখা। আর সেই লেখা গুলো পড়তে এবং বুঝতে একটু সময় লাগে আবার মাঝে মাঝে কিছু লেখার তো মানে কি সেটাই বুঝতে উঠে কষ্ট হয়ে যায়! এছাড়াও মাঝে মাঝে আমাদের তুর্ণিতে এডিটর পার্টটা পড়তে গিয়ে একটু অসুবিধা হয় ! আর সেটা নাকি দাদা লিখে।
যাই হোক , সেই অধ্যায়টার মানে বুঝনো হয় যে যদি কেউ মানুষত্ত অর্জন করতে চায় সেটা করতে নাকি তার আগে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ মনুষত্ত অর্জন করার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই।
আর উনার লেখা গুলো পরে আমার পার্সোনালি অনেক বলেও লেগেছে। উনি আমাদের জীবনটাকে একটা দুইতলা ঘরের সাথে তুলনা করেছে আর সেই ঘরের নিচতলাকে জীবনে আর উপরের তলাকে মনুষত্ত এরসাথে তুলনা করেছে , আসলে এটা দ্বারা কবি বুঝতে চেয়েছেন জীবন সবারই আছে কিন্তু সবাই মনুষত্ত অর্জন করতে পারেনা . সেটা অর্জনের জন্য জীবেন কষ্ট করতে হয়। আর সেই মনুষত্ত অর্জনের মূল্যটা তখনি প্রকাশ পায়। আসলে একজন যদি মনুষত্ত অর্জন করতে চায় তখন সে একটু একটু করে শিখে। আর মনুষত্তের প্রভাবটা তার মধ্যে আস্তে আস্তে পড়তে থাকে !
আমাদের দেশের গ্রাম গঞ্জে এইসবের পার্টি তেমন একটা গুরুত্ত দেয় না। কারণ তারা একমাত্র বেশির ভাগ সময় তাদের ছেলে মেয়েদেরকেকাজে লাগিয়ে দেয় তারা কি আর পড়া লেখার মর্যাদা বুঝবে ? আমাদের দেশের সব থেকে বড় সমস্যা হলো এটি। আ
বার অনেকেই আছে যারা পড়ালেখা করে শুধু মাত্র চাকরির জন্য , আবার সার্টিফিকেটের জন্য ও বলতে পারেন। এইসব করলে কি আর পড়া লেখার আসল মানে বুঝা যায় ?
পৃথিবীতে যারা বড় হয়েছে তারা সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত। কারণ শিক্ষা ছাড়া মানুষের কখন বিকাশ ঘটতে পারে না। আসন আশা যাক মূল কোথায় নিজের বিকাশ ঘটানোর জন্য কি পড়া লেখাই করতে হবে ? আসলে আমি এই রকম অর্থে বুঝাইনি। আপনি যদি কোনো কিছু অর্জন করতে চান সেটা অর্জনের অনেক গুলো রাস্তা রয়েছে , কিন্তু সেই রাস্তা গুলোকে আপনার খুঁজে বের করতে হবে।
আপনি চাইলে অনেক ভাবেই আপনার মোএ বিকাশ ঘটাতে পারেন। কিন্তু ঘুরে ফায়ার সেই জ্ঞানই অর্জন করতে হবে, হোক সেটা পড়ালেখা করে আর হোক সেটা অধ্যায়ন করে। সব কিছুর মূল উদ্দেশ্যে কিন্তু সেই জ্ঞান অর্জনই।