জীবনের সব থেকে আনন্দের সময় গুলো হলো বন্ধু বান্ধবের সাথে কাটানো মুহূর্ত গুলো। আর সেটাকে তো সময় সময় ধরে রাখে যায়না। আজ না হয় আপনাকে আপনার জীবনের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে রওয়ানা হতে হবে। তখন তো আর বন্ধুদের সাথে আড্ডা দেয়ার সময় হবে না। সময়ের সাথে সাথে এটাও হারিয়ে যাবে। তাই এখনই তো সময় নিজের জীবনেক উপভোগ করার। এই স্মৃতি গুলোকে নিজের জীবনের পাতায় সোনালী রঙে বাধিয়ে রাখার। আর জীবন কি আর ২য় বার ফিরে পাবো ?
গত কয়েকদিন আগে আমরা গ্রামে গিয়েছিলাম। সত্যি বলতে আমার গ্রামের প্রতি এখন সেই আগের টান টা রয়েছে। গত কয়েকদিন আগে আমরা গ্রামে গিয়েছিলাম। সত্যি বলতে আমার গ্রামের প্রতি এখন সেই আগের টান টা রয়েছে। ওই ছোট বেলায় যেমন গ্রামের প্রতি আলাদা একটা টান থাকতো এখন সেই আগের টান টাইরয়েছে । সব সময় এটা একই থাকবে । আসলে কি আমি ছোট বেলা থেকে গ্রামের পাগল ছিলাম । এই বার বাড়িতে গিয়ে অনেক মজা করেছিলাম । অনেক গুলো জায়গায় ঘুরতে গিয়েছিলাম । সত্যি বলতে অন্যান্য বারের মত ঘরে বসে ছিলা না আই বার । অনেক গুলো জায়গায় ঘুরেছি ।
যেমন ঘুরেছি তেমন অনেক হাটতে ও হয়েছে । যে যে জায়গায় গিয়েছি সেই সেই জায়গা গুলো জদিও তেমন বেশি একটা দূর ছিলনা । কিন্তু আমি সত্যি বলতে ঢাকায় বেসির ভাগ সময় ঘরেই বসে থাকি । সেই পরিপ্রেক্ষিতে আমি বেশিক্ষন হাটতে পারিনা । পা অনেক বেথা করে । আর শুধু আমি না । আমার ঢাকায় যে সব বন্ধু বান্ধব আছে তারাও আমার মত সব সময় ঘরেই বসে থাকে ।
আচ্ছা যাই হোক , আমার উপরের যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা আমার গ্রামেরই ছবি। আমি নিজেই তুলেছিলাম। আর সত্যি বলতে আমার কাছে যদি আরো ছবি থাকতো তাহলে আমি অবশ্যই এখানে শেয়ার করতাম , কিন্তু সত্যি বলতে আমাদের ভালো কোনো ছবি ক্যাপচার করার মতো ডিভাইস নেই। আর আমার ফোটোগ্রাফি করার অনেক শখ ছিল। আমাদের bdcommunity এর সাকিব ভাই মাঝে মধ্যে উনার কিছু ফোটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেন , ঐগুলো দেখে আমার অনেক ইচ্ছা জাগে ফোটোগ্রাফি করার জন্য ! কিন্তু ....
আমাদের গ্রামে এখনো অনেক জায়গা রয়েছে যেখানে শুধু প্রকৃতি আর প্রকৃতি। এত সুন্দর প্রকৃতি আমাদের গ্রামে পাওয়া যায় সেটা আমি আগে জানতাম না। সত্যি বলতে আমি এখনো অনেক জায়গা চিনিনা আমাদের গ্রামের। আর চিনবোই বা কিভাবে আমি তো প্রায় ৫ বছর থাকা কালীন বাড়ি থেকে ঢাকায় চলে আসি !