জীবনে সুখ কে না চায় , আর সারাটাজীবন সুখের পিছনে দৌড়াতে দৌড়াতেই জীবনের সমাপ্তি হয়। আসলে জীবনের মানেটা হচ্ছে সুখ। সুখ সবাই ই চায়। কিন্তু কেউ হয়তো আবার কেউ হয়তো পায়না। আবার অনেকে মনে করে যে টাকা থাকলেই সুখ। আসলে যে যে অবস্থায় আছে একমাত্র সেই তার কষ্ট গুলো উপলব্ধি করতে পারে। আর এটাই প্রকৃতির নিয়ম। আপনি একবার ভাবুন , আপানার কাছে যদি টাকা থাকে কিন্তু আপনার শরীর যদি অসুস্থ থাকে তাহলে আপনি কি সুখে থাকবেন ? অবশ্যই না !
আসলে জীবনের সব থেকে বড় সুখ টাকা না। আপনি দেখবেন যাদের টাকা আছে তারাই বেশির ভাগ সময় দুঃখী হয়। দুঃখী বলতে , মনের দিক থেকে আরকি। এমনি উপর দিয়ে দেখলে আমার ভাববো যে উনারা অনেক সুখে আছে কিন্তু আসলে প্রথিবীতে প্রকৃত পক্ষে কেউই সুখী না। আপনি একবার ভেবে দেখেন। হয়তো কিছুটা উপলব্ধি করতে পারবেন।
আসুন , আমি একটা গল্প বলি। আমাদের বাড়ির পাশে একটা ছেলে আছে , যদিও এখন আর থাকে না। আগে থাকতো , এখন সে তার বাবার বাড়িতে থাকে আর এটা ছিল তার নানা বাড়ি। আসলে আপনি যদি ওর করুন কাহিনী শুনেন তাহলে বুঝতে পারবেন দুঃখ কাকে বলে। আসলে ও ৩ বছর থেকেই ওর মা মারা যায়। যদি তার বাবা আর্থিক দিক থেকে অনেক বড় লোক ছিলেন। কিন্তু টাকা থেকে কি লাভ ? এখনতো ওর মা ই বেঁচে নেই , ঘরের আনন্দই তো মা। যদি উনিই না থাকে সুখ কি থেকে আসবে ?
আচ্ছা , যাই হোক মার না হয় হায়াৎ ছিল না তাই আর তাদের সাথে সুন্দর সময় কাটাতে পারে নি। কিন্তু তারপর ও সেই সুখী হতে পারে নি। তার যে সৎ মা এসেছে সে নাকি তার উপর অনেক অত্যাচার করে। আসলে এটাই হওয়ার কথা। আমার কাছে মনে হয় যে পৃথিবীতে যদি মানবিকতা বলতে কোনো শব্দ থাকতো তাহলে সৎ মা তাদের সৎ ছেলেদের উপর এমন অত্যাচার করতো না , বরং আরো বেশি আদর করতো , কারণ সে আগে থেকেই মা হারানর কষ্টটা অনুভব করেছে ।
যদিও তাদের কিন্তু অনেক টাকা পয়সা আছে। তবুও ঘরের কারোরই শান্তি নেই। বাবা যদিও অনেক চেষ্টা করে যাতে তার ছেলে একটু ভালো ভাবে থাকতে পারে কিন্তু আসলে উনিও ব্যর্থ। আর এই কথাটা উনি নিজের মুখে শিকার করেছেন। আসলে সত্যি বলতে উনার ও কিছু করার নেই। উনি তো সব সময় বাড়িতে থাকে না।
আসলে দেখেন , উনাদের কিন্তু টাকা পয়সার কোনো অভাব নেই। কিন্তু আমি মনে করি আমরা আল্লাহর রহমতে উনাদের থেকে অনেক ভালো আছি। সেই জন্য আমাদের সব সময় আল্লাহর কাছে শুকরিয়া করা উচিত। আপনি হয়তো ভাবছেন আপনি বাদে সবাই সুখে আছে , কিন্তু মোটেও তেমন না। কিন্তু তার মানে এই না যে আপনি সুখে আশা করবেন না , আপনি সুখে আশাতো করবেন কিন্তু কারোর তা দেখে হিংসা করবেন না , সে হয়তো আপনার থেকেও অনেক বেশি দুঃখে আছে।