হ্যালো ,
আশা করি সবাই খুব ভাল আছেন।
আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি।
আমি আমার পরিবারের সাথে রামপুরা থাকি। আর আমাদের এই রামপুরা হাতিরঝিল এর জন্য অনেকটা বিখ্যাত। আমার কাছে মনে হয় হাতিরঝিল আমাদের দেশের অন্যতম একটি আকর্ষণ। আমরা হাতিঝিলের মর্যাদাটা বুঝিনা, কারণ আমরা হাতিরঝিলের পাশে থাকি ।আসলে সেখানে , আমাদের দেশের অনেক প্রান্ত থেকে মানুষ আসে সেই হাতিরঝিলটাকে দেখার জন্য।
হাতিরঝিলকে আরো বেশি সুন্দর করে তোলার জন্য সেখানে নৌকা ভ্রমণ করার ব্যবস্থা করা হয়েছে। আমি সেখানে কিছু দিন আগে আমার ফ্রেন্ড এর সাথে ঘুরতে গিয়েছিলাম। আমি সেখানথেকে গুলশান এ যাই বোটে করে। একজনের ভাড়া ছিল ৩০টাকা করে। আমরা ৩ জন সেখানে গিয়েছিলাম। আমরা ১ ব্রিজের স্টেশন থেকে নৌকায় উঠি।
এই ছবিটি তখনকার ছবি না সেটা ২দিন আগের ছবি। আমরা এখান থেকেই নৌকায় উঠি। তাই আমি এই ছবিটি অ্যাড করেছি সে জায়গাটি দেখানোর জন্য । সেখানে এত এত নৌকা রয়েছে যেটা হয় তা গুনে শেষ করা যাবে না। একটা যেতে যেতে ২টা এসে পরে।
আমি যেদিন ঘুরতে গিয়েছিলাম সেই দিনটা ছিল অনেক সুন্দর। আপনারা যদি আকাশটার দিকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন কি রকম সুন্দর ছিল সেই দিনটা। আমি এই ছবি গুলো আমার ফোন দিয়ে তুলিনাই। আমি আমার ফ্রেন্ড এর ফোন দিয়ে তুলেছি। ওর ফোনটা ওর বাবা বিদেশ থেকে এনেছিল তাই ছবি গুলো এত সুন্দর হয়েছে।
আসলে অনেকে নৌকায় উঠতে ভয় পায়। কিন্তু যারা নৌকায় উঠেছে তারাই বলতে পারবে নৌকা ভ্রমণ কত মজার। সেখানে শুধু বাতাস আর বাতাস। আমার কাছে মনে হয় , আমি যা কিছু মন দিয়ে ভাবি আমি সেটা feel করতে পারি ।
এই নৌকা গুলোতে প্রায় ১৫ জন্য এর মতো উঠেতে পারে। কিন্তু আমি যখন উঠেছিলাম তখন মাত্র ৮ জন উঠেছিল। আমরা নৌকায় ভ্রমণ করতে করেছি মূলত মজা করার জন্য তাই আমরা আবার গুলশান থেকে ব্যাক করি। বাককরার সময় আমি এই ছবিটি তুলেছিলাম।
এই ছিল আমর আজকের বিষয়। আসা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , সবার সুসাস্থ কামনা করছি , সবাইকে অনেক ধন্যবাদ।