Battlefield 2042
আমরা আজ পর্যন্ত অনেক ব্যাটেল রয়েল গেম এর সাথে পরিচিত হয়েছি। কিন্তু বর্তমানে এমন একটি গেম রিলিজ হতে যাচ্ছে যেটির ট্রেইলার দেখেই সবাই অবাক। গেমটির নাম Battlefield 2042 . এই গেমটির শুধু ট্রেইলার রিলিজ হয়েছে। ট্রেইলারে দেখা যায় একটি দ্বীপে সবার লড়াই করতে হবে। গেমটির গ্রাফিক্স কোয়ালিটি অনেক ভালো । এই গেমটা PS5, PS4, PC, Xbox One, Xbox Series X, and Series S এই সব প্লাটফর্মস এর জন্য তৈরী করা হয়েছে। আমরা অনেক Call of duty খেলেছি। সেটার মতোই কিছুটা কিন্তু এটার গ্রাফিক্স কোয়ালিটি হয়তোবা অনেক ভালো Call of duty থেকে। যদিও সেটার সম্পর্কে নিশ্চত নই। Battlefield 2042 গেমটি পশ্চিমা দেশ গুলোতে প্রচুর নাম অর্জন করে ফেলেছে।গেমটির রিলিজ date ( October 22- 2021)
এই গেমটি ফার্স্ট পারসন শুটিং গেম। মনে এইটা ক্যামেরা এঙ্গেলটি call of duty এর মতো। নিজেকে নিজে দেখতে পারবেন না। আমাদের দেশে এতটা উন্নত না হওয়াতে আমাদের দেশের গেমাররা হাই লেভেলের গেম সম্পর্কে অনেক কম জানে। তারা বেশির ভাগ নরমাল টাইপ গেম খেলে। যেমন - PUBG , Freefire . এইসব গেম গুলো শুধু আমাদের দেশের গেমারদের কাছে সবচেয়ে জনপ্রিয়। কিন্তু এইসব গেম গুলো পশ্চিমা দেশ গুলোতে এতটা জনপ্রিয় না। তাই Battlefield 2042 গেমটি ওই সব দেশ গুলোর কাছেই বেশি জনপ্রিয়তা পাবে।
আমি গেম খেলতে অনেক ভালোবাসি। কিছু দিন ধরে আমি ইউটুবে ও অন্যান্য কিছু প্লাটফর্মে COD -warzone এর খেলে দেখি। গতকাল হঠাৎ করে দেখলাম যে Battlefield 2042 নাম একটি গেম রিলিজ হতে যাচ্ছে। আমি সোধু ট্রেইলার দেখেই অবাক। এখন শুধু গেমটি রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা। খেলতে না পারলেও দেখতেতো পারবো। আমি শুধু সেই দিনটার অপেক্ষায় আছি।
এই গেমটি হাই গ্রাফিক্সে খেলতে গেলে MSI GeForce RTX 2080 Gaming X Trio Graphics Card টি লাগবে। যেটার বর্তমান প্রাইস ৳ 94,000 . আসলে এত টাকা খরচ করে আমাদের মতো দেশের মানুষেরা এইসব গেম খেলতে পারবেনা।এছাড়াও নরমাল কোনো প্রসেসর দিয়ে সেটা রান করানো যাবে না। হাই লেভের প্রসেসর প্ৰয়োজন। পশ্চিমা দেশ গুলো অনেক উন্নত হওয়ায় সেখানে এই গেম গুলোর জনপ্রিয়তা অনেক বেশি। গেমটির ট্রেইলার আমার কাছেও অনেক সুন্দর লেগেছে। গেমটির ট্রেইলারেই দেখা যায় যে এটার গ্রাফিক্স অ্যাডভান্স লেভেলের। আজকে আমার লেখা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।