জীবনের প্রতিটা ক্ষেত্রে চলার সময় আমাদের অনেক বাধার বিপত্তির মধ্যে দিয়ে যেতে হয়। আর মাঝে মধ্যেই সেই বাধা গুলোকে অতিক্রম করার জন্য আমাদের নিজেরদের সর্বোচ্চ দেয়া লাগে। আসলে কি , ওই বিপদ বা বাধা গুলো থেকে আমাদের অনেক কিছু শিক্ষার থাকে। আর সত্যি বলতে জীবনের প্রতিটা ধাপ থেকেই আপনার কিছু না কিছু শিক্ষার থেকে। আর হ্যা , মানুষ কিন্তু জীবনের প্রতিটা ধাপেই অনেক কিছু না কিছু শিক্ষা নিতে পারে।
আপনি কিন্তু ভুল থেকেই শিক্ষা নিবেন , আর আপনার ভুল থেকেই যাত্রা শুধু হবে। অনেকেই আছে যারা একটা কাজে বার বার ভুল করে তাতে তারা অনেক ডিপ্রেশনে চলে যায় কিন্তু এটা তো সাফল্যের প্রথম ধাপ।
সাফল্য কি এমনি এমনি ধরা দেয়?আপনাকে বার বার চেষ্টা করে যেতে হবে। সাফল্য অর্জনের এক মাত্র রাস্তা হচ্ছে চেষ্টা। এটা ছাড়া কেউ কোনোদিন জীবনের সাফল্য অর্জন করতে পারে নি। আচ্ছা আমরা আমাদের মূল কথায় আসি , আসলে আমাদের জীবনের এমন এমন কিছু ঘটনা ঘটে যেটা হয়তো শুধু আমাদের মনেই থেকে যায়। আর কেউউউ হয়তো জানেনা আপনার সেই গল্পের কথা মাঝে মধ্যেই মনে পরে সেই না বলা গল্প গুলো। আবার মাঝে মধ্যে আপনার কাছের মানুষকেও এইসব গল্প গুলো বলতে গেলে থেকে যান। আসলে এই গল্প গুলো এমন এমন গল্প যেগুলো অন্য কারো সাথে বলাও যায়না। নিজের কাছেই যেন কেমন আজব আজব অনুভব হয়।
আসলেই এইসব না বলা গল্প গুলো কারো কাছে না বলেই আমার কাছে সবচেয়ে শ্রেয় মনে হয়। কারণ হয়তো আপনি বুঝতেই পারছেন। আর আপনি তো নিশ্চই চাইবেন না আপনার প্রতি কেউ খারাপ ধারণা পাক। আসলে কি এটা আপনার অজান্তে হলেও সবাই ভাববে আপনারই সব দোষ। এটা কি ঠিক ? আর আমাদের সমাজের বিচর ব্যবস্থা অনেক অনেক খারাপ হয়ে গিয়েছে।
আজ কাল এমনও দেখা যাচ্ছে যে নির্দোষ মানুষকে শুধু শুধু জেল খাটতে হচ্ছে। এটাই কি সমাজের বিচার ? আসলে বললামই তো দিন দিন পৃথিবীর সবাই সার্থপর হয়ে যাচ্ছে। আপনাকে উনারা মিথ্যা কোনো প্রতারণায় ফাঁসাতে মোটেও দ্বিদাবোধ করবে না।
সেই জন্যই তো বলি আপনার জীবনের চলার পথে কেউ আপনার সাথী হবে না। সব সময় তো নিজেরই পথ গুলোকে অতিক্রম করতে হবে। আর সত্যি কথা বলতে গেলে অনেক পরিশ্রম করা লাগবে আপনার থেকে গেলে তো হবে না। আপনি কি আপনার স্বপ্নকে বাস্তবে এ রূপান্তর কোনো ইচ্ছুক না ? সবাই চায় যাতে নিজের স্বপ্নকে গুলোকে পূরণ করতে পরে।
কিন্তু এটা করার জন্য আপনি কত টুকু কষ্ট করতে রাজি আছেন ? আর কত জনই বা কষ্ট করে। যদি সবাই কষ্ট করতো তাহলে পৃথিবীতে কারো স্বপ্নই অপূর্ণ থাকতো না।
মূল কথা হচ্ছে যে , আপনার জীবনে চলার পথে এমন অনেক ঘটনা ঘবে যে গুলো আপনাকে রাতের অন্ধকে কাঁদাবে। আপনি কাউকে আপনার সেই গল্প গুলো বলতে পারবেন না। বলতে গেলে আপনারই বিবেকে বাধবে। তাই আমার মতে সব সময় নিজের জীবনের জন্য নিজেকেই লড়াই করতে হবে। আর এটাই হবে আপনার জন্য শ্রেয়।