প্রকৃতির মনোরম দৃশ্য অবলোকন করতে কার না ভালো লাগে। নিজের মনকে সতেজ করতে , মনকে শান্ত করতে প্রকৃতির অপরূপ লীলাময় দৃশ্যর জুড়ি নেই। প্রকৃতির নিজস্ব মেজাজ আছে। সে আমাদের কে সুস্থ রাখে। তাই প্রকৃতির কাছ থেকে সুস্থতা বজায় রাখতে আমাদের সবসময় আমাদের প্রকৃতিকে পরিষ্কার রাখা উচিত। মানুষের শত কর্ম ব্যস্ততার মাঝে নিজেকে একটু স্বস্তি দিতে সে প্রকৃতির কোলে ছুটে যায়। তবে দূষণহীন ,কোলাহল মুক্ত প্রকৃতির কোলে সবাই হারিয়ে যেতে চায়। প্রকৃতি আমাদের টেনশন দূর করে। অবসাদের গ্লানি মুছে দিয়া নতুন এক শক্তি দান করে। তাই সবাইকে বলবো মাঝে মাঝে এরকম প্রকৃতির কাছাকাছি যেয়ে প্রকৃতির সাথে কথা বলা, নিজের মনকে শান্ত করে এক স্বর্গীয় সুখ লাভ আপনারা মাঝে মাঝে ছুটে যাবেন প্রকৃতির কোলে।
তেমনি আমি কিছু দিন আগে আমার বাবার সাথে পড়ন্ত বিকালের সোনালীর রোদের প্রকৃতির মাঝে নিজেকে সময় কাটিয়ে নিজের মনকে শান্ত করেছিলাম। তাঁর সাথে সাথে পাকা তাল গাছের নিচে থেকে পাকা তাল সংগ্রহ করেছিলাম। আমি নিজেও করেছিলাম ।আমার বাবাও করেছিল। একটা বিরাট ধান ক্ষেতের মধ্যে একটা তাল গাছের সেই মনোরম দৃশ্য আমার মনকে মোহিত করেছিল। আমি ঐ সময় সোনালী প্রকৃতির সাথে কিছু সেলফি ছবিও তুলেছিলাম। এখন আপনাদের মাঝে সেই ছবিগুলো শেয়ার করবো।