প্রকৃতির কোলে নিজেকে হারাতে কে না চায়? তাইতো শত কর্ম ব্যস্ততার মাঝে জীবন যাপন করার মাঝে মাঝে ছুটে যেতে হয়। দূষণহীন ,কোলাহল মুক্ত ,এক শান্ত সুনিবিড় প্রকৃতির কাছে। যেখানে থাকবে সবুজের সমরাহ। খোলা আকাশের নিচে বুক ভরে নিঃশ্বাস নিতে প্রান্ত। এক ধু ধু ফাঁকা সবুজের মাঠ। যেখানে তাকালে শুধু সবুজ আর সবুজ দেখে মন কে শান্ত করবো। তেমনই একটি গ্রাম পালসিট। সেখানে আসা মাত্র রাস্তার দুই পাশ দিয়ে ফাঁকা বিরাট বড় সবুজের মাঠ। যে মাঠ কখনও সবুজের সমারোহ নিয়ে মুড়ে থাকে, আবার কখনও সোনার ধান পাকার পর সোনালী রং এ মাঠ ছেয়ে থাকে। আবার কখন ফাঁকা পড়ে থাকে কিছু মাসের জন্য।
এখন আমাদের সেই বিশালতর মাঠগুলি সবুজ ধান পেকে গিয়া সোনালী ধানে রূপান্তরিত হওয়ার সময়। এখনই কৃষক রা তাদের ধান কেটে গোলাই তুলবে। আজ সকালে ফাঁকা মাঠে বুক ভরে নিঃশ্বাস নিতে সকালে যখন বাবার সাথে যায়। তখন দেখি দুইটি মহিলা অর্ধপাকা সোনালী ধান কাটছে। আমি ঐ মুহূতে কয়েকটি ছবি আমার ফোনে বন্দি করি।এখন সেই ছবি আপনাদের মাঝে শেয়ার করবো।
আমি আজ হেঁটে গিয়েছিলাম আমাদের ক্যানাল রাস্তা দিয়ে। আমার বাবার সাথে গিয়েছিলাম। আমাদের বাড়ির সামনের ক্যানালে বারোমাস ছোট মাছ পাওয়া যায়। বাবা আজ মাছ মাছ ধরতে ধরতে হেঁটে চলেছে। আমিও সাথে হেঁটে চলেছি। সেই মুহূর্তের ছবিও আমি ক্যামেরা বন্দি করেছিলাম আমার ফোনে।এখন সকলের মাঝে শেয়ার করছি।
Capture by
Phone camera : Mi A1
Capture date : 22 April 2021
Regards