করোনা পরিস্থিতিতে সব কিছু বন্ধ ছিল। বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা সব কিছু স্থগিত। মার্চে হল থেকে বাড়ী চলে গেলাম। নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতাম সবসময়। এটা ওটা খুজতাম। এতদিন যা কিছু চোখে পড়েনি তা নতুন করে সামনে আসতে লাগল। আমার বাড়ী, বাড়ীর আশপাশ এত ভালো করে দেখা হয়নি আগে।
ঘরে থাকতাম খুব কম। স্বাস্থ্যবিধি মেনে বের হতাম। আর আমার পাড়ায় অতটা মানুষ নেই। তাই বাড়তি কোন আশঙ্কাও নেই। বাইরে গেলে মোবাইলের ক্যামেরায় যা যা ধরা যেত চেষ্টা করতাম।
এইগুলা আগে দেখি নাই৷ কেমন সুন্দর করে মাথা নাড়ায় আর শব্দ করে।
আমার জানালার পাশে একটা গাছ। গাছ থেকে পিঁপড়ে জানালায় আসত। আর আমি সে মুহুর্ত ধরে রাখলাম ক্যামেরায়।
পিঁপড়া রা খুব দ্রুত ছুটে যায়। অনেক চেষ্টায় কয়েকটা ছবি তুলতে সক্ষম হই।
আশা করি ভালো লাগবে আপনাদের।
ভালো থাকুন সবাই। শুভ কামনা।