আচ্ছালামু আলাইকুম
আমি ছোট বেলা থেকে খুব ঘোরাঘুরি পছন্দ করতাম। এখনও করি। তবে প্রায় 3-4 মাস ধরে আমার ইচ্ছে মত ঘুরে বেড়াতে পারছি না৷ কারণ নিজের সখের জন্য যদি আমি বাইরে ঘুরে বের হই৷ তাহলে আমার জন্য আমার বাড়ির লোক বিপদে পরবে৷ কারণ আমার এখন 24 বছর৷ আমি করোনাভাইরাস এর বিপর্যয় কাটিয়ে উঠতে পারবো। কিন্তু আমার বাবা-মা এর বয়স হয়েছে। তারা হয়তো এ ধাক্কা সামলাতে নাও পারে। তাই পরিবারের লোকজন এর কথা ভেবে শতকষ্ট উপেক্ষা করে বাড়িতে অবস্থান করছি।
আপনারাও বাড়িতে থাকার চেষ্টা করুন। যদি বাহিরে যাওয়ার খুবই প্রয়োজন হয়। তাহলে প্রয়োজনীয় প্রটেকশন ব্যবহার করে বাইরে যান৷ এতে নিজেও সুরক্ষিত থাকতে পারবেন৷ আপনার পরিআারের লোকও সুরক্ষিত থাকবেন।
বাংলাদেশে করোনাভাইরাস এর বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। প্রতিদিনই 3-4000 আক্রান্ত হচ্ছে৷ এতো রোগী আক্রান্ত হওয়ার মূল কারণ হল আমাদের অসচেতনতা। আমরা যদি সচেতন হতাম। কখনই এত রোগী আক্রান্ত হত না। প্রতিদিনই 3-4000 রোগী আক্রান্ত হওয়ার পরও বাজারে গেলে মনে হয় কিছুই হয়নি। সব স্বাভাবিক রয়েছে। মানুষ এমন ভাবে হাঁটাচলা করে। দেখলে মাথা খারাপ হয়ে যায়। যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে দূরত্ব বজায় রেখে চলতে৷ সেখানে মানুষ গায়ের সাথে ঘেষে হাটাচলা করছেন৷ এভাবে একটা দেশ থেকে করোনাভাইরাস নির্মুল করা কখনই সম্ভব না। নিজেরা সচেতন না হয়ে সরকারের স্বাস্থ্য ব্যবস্থাকে দোষ দিয়ে লাভ নেই। নিজে সচেতন হোন৷ ৫ ওয়াক্ত নামাজ পড়ুন। আল্লাহ্ তাআলা এর কাছে বেশি বেশি চান। তাহলে আল্লাহ এই করোনাভাইরাস এর বিপর্যয় থেকে আমাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ।
ডিভাইস: Samsung Note10 lite
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ্ হাফেজ