আসসালামু আলাইকুম।সবাই আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আমার ছোট একটি অনুধাবন আপনাদের সাথে শেয়ার করবো যেটির শিক্ষা আমাদের প্রত্যেকের জীবনে ভুল খারাপের মাপকাঠি নির্ধারণ করে ব্যক্তিগত জীবন সুন্দর করতে সাহায্য করবে। আমার অনুধাবনটি একটি গল্পের মাধ্যমে এসেছে। শুরুতে আমি গল্পটি শেয়ার করছি তাহলে সবার আমার সাথে কানেক্ট করতে সুবিধা হবে। গল্পটি ছিলো এমন -
মাটিতে পড়ে আছে একটি গাড়ির টায়ার। মাটিতে টায়ারটির ঠিক মাঝ বরাবর একটি বৃক্ষের চারা বেড়ে উঠছে। যতদিন যায় চারার বৃক্ষ ততই বড় ও সেই অনুপাতে কান্ডও মোটা হতে থাকে। এভাবে কান্ড একসময় মোটা হয়ে এমন পর্যায়ে পৌছায় যে টায়ারটি বৃক্ষটিকে ফাসির দড়ির মতো পেচিয়ে ধরেছে।
গল্পটি যদিও ছোট কিন্তু এর শিক্ষাটি আমাদের জীবনে আজীবন প্রভাব রেখে চলে এবং সেটি হলো মানুষ এমন কিছু ভুল সিদ্ধান্ত নেয় যেটির থেকে সে চাইলেও আজীবন আর বের হতে পারে না। সেই ভুল সিদ্ধান্তটি গল্পের টায়ারের মতোই জীবনের কাঁটা হয়ে বিঁধে থাকে।
তাই আমাদের সকলেরই উচিত মোহের বশবর্তী না হয়ে সবসময়ই জীবনের সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া। অথবা কখনো যদি আমরা ভুল সিদ্ধান্ত নিয়েও ফেলি তাহলে উচিত সেটা আজীবন কাঁটার মতো বিঁধে থাকার আগেই সৎসাহস নিয়ে সেখান থেকে বেরিয়ে আসা।
এই ছোট অনুধাবনটি থেকে আমি নিজের জীবনেরও কিছু ভুল শনাক্ত করতে পেরেছি। আমি আশা করি এই শিক্ষাটির সাথে আমাদের প্রত্যেকের জীবন সুন্দর ও মসৃণ করে তুলতে কিছুটা হলেও সাহায্য করবে। সবাই অনেক ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।