আসসালামু আলাইকুম.
সবাই কেমন আছেন ?
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
আমার আর্ট পোষ্টে সবাইকে অভিনন্দন জানাই । এটি আমার প্রথম আর্ট পোষ্ট।
আমি বিভিন্ন স্থানে ঘুরতে পছন্দদ করি এবং ঘুরে ঘুরে সেখাঙ্কার বিভিন্ন মনোরম জিনিস উপভোগ করি। বিভিন্ন দর্শনীয় স্থানে গেলে সেখানে দেখা যায় যে সেখানকার দেয়াল গুলোকে শিল্পীরা তাদের নিপূন হাতের ছোয়ায় সুন্দর করে রেখেছেন। যা আমার কাছে অত্যন্ত মনোরম লাগে। সেখান থেকেই আমি সর্ব প্রথম দেয়াল আর্ট শিখার প্রতি আগ্রহ লাভ করি। যদিও চারুকলার প্রতি আগ্রহ আমার ছোট বেলা থেকেই। কিন্তু, দেয়ালে কিছু অংকন করার অভিজ্ঞতা ছিলো অত্যন্ত অন্যরকম। যদিও এই রোমাঞ্চকর অভিগ্যতার শুরুটা সহজ ছিলোনা। কাগজে আর্ট করতে গিয়ে কোনো ভুল হলে তা চেঞ্জ করে নতুন ভাবে শুরু করা যায়। কিন্তু দেয়ালে কিছু আকার সময় তাতে ভুল করাই যায়না। যার জন্য কাজ শুরুর আগে বেশ কয়েকবার প্র্যাকটিস করে নিতে হয়। ভালোভাবে প্রস্তুতি নিতে হয়।
শিখার জন্য আমি আমার কিছু বন্ধু হতে সাহায্য নেই এবং ইউটিউব থেকে কিছু ভিডিও টিউটোরিয়াল থেকে সাহায্য নেই। এটি শিখতে এবং এতে অভ্যস্ত হতে আমার প্রায় ২মাস সময় লেগেছিলো।
কিছুদিন আগেই আমি আমার এক কাকার থেকে এই সাইট সম্পর্কে জানতে পারি। যেখানে আমি আমার কারুকাজ আরো অনেক মানুষের সাথে শেয়ার করতে পারবো। এমন মানুষ যারা আর্ট এর মুল্য বুঝে, যারা একজন শিল্পীর কষ্টের মূল্য বুঝবে। আমি আশা করছি আপনারা আমার কাজকে পছন্দ করবেন। তাছাড়া, আমি বাংলায় পোষ্ট করার মূল কারন হচ্ছে শিল্পকে প্রকাশ করার জন্য মনের ভাবকে সম্পূর্ন ভাবে ফুটিয়ে তুলতে হয়। যা আমার মতে নিজের মাত্ভাষা ছাড়া সম্ভব নয়। তাছাড়া, ইংরেজিতে আমার দক্ষতা থাকলেও বাংলার স্থান ই থাকবে সবসময় সবার উপরে।
প্রথমে আমি ভেবেছিলাম যে আমি ত বাংলা লিখতে পছন্দ করি, কিন্তু এখানে ত মনে হয় সব বিদেশি, বাংলাদেশের কয়জন ই আছে। আমি যদি বাংলায় লিখি ও, কে পড়বে আমার লিখা। তখন ই আমার ওই ভাতিজার থেকে আমি সম্পর্কে জানতে পারি। এই কমিউনিটির ডিস্কর্ড সার্ভার এবং হাইভে জয়েন হয়ে দেখি হাজার হাজার বাঙালী ভাই কাজ করছেন এখানে। অবশেষে মনে শান্তি পাই কিন্তু সাথে সাথে আফসোস ও হয় এই ভেবে যে, এত্ত বাঙ্গালী ভাই এখানে কাজ করতেস আর আমি এতদি ধরে এই বিষয় টা সম্পর্কে জানতাম ই না। আরো অবাক হই এখানে সবার মধ্যাকার সম্পর্ক থেকে, সবাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে জয়েন করেছে এখানে, অনেকেই হয়তো সবাইকে বাস্তবে চিনেন ই না। অথচ সবার মধ্যে কি মধুর ভাই-ভাই সম্পর্ক বিদ্যমান। শুক্রবার এ ভয়েস চ্যাট এ জয়েন করে ত অবাক হয়ে যাই, কীভাবে সবাই আনন্দ করছে, একে অপরের সম্পর্কে জানতে চাইছে, আমি নতুন তাই আমাকেও আন্তরিকতার সাথে অভিন্নদন জানানো হয়। যা আমাকে মুগ্ধ করে তোলে। ধন্যবাদ সেসব বাঙালি ভাইদেরকে যারা এই কমিউনিটী গড়ার উদ্দ্যোগ নিয়েছেন এবং গড়তে সাহায্য করেছন,
আমি আমার ওয়াল আর্ট করার সময় আমি প্রথম ২টি পেনসিল ব্যবহার করি এবং সর্বপ্রথম আমি ওয়াল আর্ট একটা নমুনা তৈরী করি এবং পেনসিল সাহায্য আমি একটি লাইনগুলো ঠিকমত মতে করে টেনে নেই যেমন করে আঁকতে চান লাইনগুলো ঠিকমত সোজাও না ও হতে পারে কিন্তুু সম্ভব করবেন যেনো ফুলে বৃও গুলো ঠিক থাকে আর লাইনগুলো সোজা থাকে আর কোনো কিছু যদি লাইনগুলো আকাবাকা হয়ে যায় সমস্যা নাই আপনি মুছে ফেলতে পারবেন এবং সুন্দর বৃও গুলো লাইনগুলো টেনে নিতে পারেন।
পেনসিল যত ভালো হয় এবং যথাক্রমে করে লাইনটা বৃও গোল আকৃতি করা আবারও সুন্দর করে ওয়াল আর্ট ফুটিয়ে তুলা হলে অনেকটা দেখতে মনোমুগ্ধকর লাগে। আর যখন রঙ করবেন তখন পেস্টল রঙটা ভালো মিশিয়ে নিবেন এবং সুন্দর করে চিকেন তুলি দিয়ে বৃও গুলো পূরণ করবেন আর লাইনগুলো টানবেন চিকেন তুলি দ্বারা। আর পাতা গুলো পূরণ করবেন মোটা তুলি দিয়ে টানবেন অবশেষে যখন সম্পূর্ণ কাজটা করবেন দেখবেন অনেকটা সুন্দর লাগবে একবারে প্রাকৃতির মতো দেখা যাবে।
আশাকরি আপনাদের আমার কাজ ভালো লেগেছে। দয়াকরে আপনাদের মতামত আমাকে কমেন্টে জানান। আশাকরি আপনাদের উপদেশ থেকে আমি নিজেকে আরো দক্ষ বানাতে পারবো, নিজের ভুল সংশোধন করতে পারবো এবং আপনাদের প্রশংশা থেকে নিজেকে উৎসাহিত করতে পারবো।