OT or Operation theater এমন একটি জায়গা যেখানে আমরা একসাথে নতুন নতুন শিশুর জন্ম হতে দেখে আবার নিজ ইচ্ছায় অনাগত শিশুর হত্যা করতেও দেখে আছে।
একটি পূর্ণাঙ্গ সুস্থ শিশু তার পরিবারের জন্য আশীর্বাদ হয়ে আসে। তার পরিবারের প্রত্যেক সদস্য সেই শিশুটির জন্য আনন্দের জোয়ারে ভাসে।
সকলের মধ্যেই যেন অন্যরকম আনন্দ উল্লাস কাজ করে।
আর অন্যদিকে একটি অসম্পূর্ণ শিশু তার পরিবারের জন্য দুঃখের সাগর বয়ে আনে।
অনেক পরিবার সেই শিশুটিকে পৃথিবীর আলো দেখার আগেই হত্যা করে ফেলে।
এমনই এক ঘটনা ঘটেছে আজ আমাদের OT তে।
আজ OT রুমে পাঁচটা CS (cesarean section) এবং একটি D&C (Dilation and curettage)
হয়েছে।
সিজারিয়ান বেবি গুলো আলহামদুলিল্লাহ সুস্থ ছিল আর মাও আলহামদুলিল্লাহ ভালো ছিল। বাচ্চা গুলোকে দেখে অনেক ভালো লাগা কাজ করছিল। মনে হচ্ছিল তারা যেন আমার পরিবারেরই সদস্য । তাদেরকে দেখে অনেক ভালো লাগছিল।
কিন্তু এত ভালো লাগার মধ্যেও একটি খারাপ লাগা ছিল আর সেটি হল D&C patient টা কে নিয়ে।
যখন জানতে পারলাম রোগীটিকে D&C করানো হবে তখন তার কাছে গেলাম আর তার history নিলাম।
History taking এর সময় সে আমাদের পুরো ঘটনাটি খুলে বললো। ছয় মাসের প্রেগনেন্সিতে সে যখন আল্ট্রাসনো করে তখন তার ডাক্তার তাকে জানান, যে বাচ্চাটি তার পেটে রয়েছে সেই বাচ্চার Genital Organs গুলো Develop হয়নি আর Abdomin পরিপূর্ণভাবে জোড়া না লাগায় Small Intestine And large Intestine গুলো বাহিরে বের হওয়া ছিল। এই abnormalities গুলো থাকার জন্য তার ডাক্তার তাকে Abortion করার পরামর্শ দিয়েছিলেন । তাই সে দুইদিন আগে abortion করেছে এবং আজ হাসপাতালে এসেছে অবশিষ্ট অংশগুলো বের করে নিতে।
তার কথাগুলো সত্যিই অনেক দুঃখজনক ছিল। হিস্ট্রি নেওয়ার পর অনেক খারাপ লাগছিল। তাকে সান্ত্বনা দেওয়ার মত আমার কাছে ভাষা ছিল না ।
আজকের অভিজ্ঞতা সত্যি অন্যরকম ছিল ।
আল্লাহ সবাইকে একটা সুস্থ পূর্ণাঙ্গ সন্তান দান করুক এই দোয়া করি।
আমিন