I am Tasfia Emee.I am a student studying in Joypurhat Nursing Institute. I am going to be a nurse in the future.
I am Bangladeshi my national language is Bangla and I want to join Bangladeshi famous community,BDCommunity.
As I am Bangladeshi my mother tongue is Bengali, so I want to do all my posts in we Bangla ,because I love and feel comfortable speaking Bangla.
My first intro post.
Sorry if anything is wrong and thanks in advance to everyone who supports me.
আমি তাসফিয়া ইমি।আমার জন্ম এবং বেড়ে ওঠা জয়পুরহাটে।
আমি আমার স্কুল জীবন শেষ করেছি জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবং কলেজ জীবন শেষ করেছি জয়পুরহাট সরকারি কলেজ থেকে।
বর্তমানে আমি জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউট এর তৃতীয় বর্ষের একজন সেবিকা ছাত্রী।
বরাবরই আমি প্রতিযোগিতা নিতে পছন্দ করি এবং সেই প্রতিযোগিতায় সফল হওয়ার চেষ্টা করি।
আমার পেশাটি আমার কাছে প্রতিযোগিতার চেয়ে কম কিছু নয়।
কারণ একজন মুমূর্ষু রোগী যখন তার অসুস্থ শরীর নিয়ে হাসপাতালে ভর্তি হন তখন তৎক্ষণাৎ তাকে সেবা দেওয়া, তার ব্যথা উপশম করা, তাকে মেডিসিন খাওয়ানো, তাকে সুস্থ হওয়ার আশ্বাস দেওয়া, তার পরিবারকে সান্ত্বনা দেওয়া কোন প্রতিযোগিতার চেয়ে কম কিছু কি?
একজন মুমূর্ষু রোগী যখন সুস্থ হয়ে বাসায় যান তখন একজন নার্সের সবচেয়ে বেশি ভালো লাগা কাজ করে। কারণ সেবা দেওয়ার সময় একজন রোগীর ব্যথা এবং যন্ত্রণাকে আমরা কাছ থেকে অনুভব করতে পারি। ডাক্তার রোগ সারান কিন্তু নার্স রোগীর দেখাশোনা করেন। সে রোগ সারানোর কাজে প্রধান হাতিয়ার একজন নার্স।
নার্সিং একটি মহৎ পেশা আর আমি আমার পেশাকে ভালোবাসি।
যতদিন বেঁচে থাকব আমি আমার পেশার সম্মান রাখার চেষ্টা করব।