আসসালামু আলাইকুম বন্ধুরা
কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি আরো একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি মজাদার বিরিয়ানি এবং বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করেছি। তো চলুন ভিডিওটি দেখে আসি,
আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ । যদিও আমি ভিডিওটি শেয়ার করেছি তবুও বরাবরের মতো আপনাদের বোঝার সুবিধার্থে আমি উপকরণগুলো নিচে উল্লেখ করে দিচ্ছি।
বিরিয়ানি
উপকরণ
১.গরুর মাংস,
২.পেঁয়াজ কুচি,
৩.আদা বাটা,
৪.রসুন বাটা,
৫.লবণ,
৬.জিরা গুড়া,
৭.ধনিয়া গুড়া,
৮.রেডি মিক্স বিরিয়ানি মসলা,
৯.টক দই,
১০.তেল,
১১.পোলাও চাল,
১২.কাঁচা ঝাল ,
১৩.পেঁয়াজ বেরেস্তা।
প্রস্তুত প্রণালী
প্রথমে গরুর মাংস কেটে সেগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। পানি ঝরিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজকুচি, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুড়া, জিরা গুড়া, রাধুনী রেডিমিক্স বিরিয়ানি মসলা, লবণ এবং টক দই দিয়ে ভালোভাবে মিক্স করে এটিকে রেস্টে আধা ঘন্টার মত রেখে দিতে হবে।পোলাও চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরা দিয়ে রাখতে হবে। একটি প্যানে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা ভালোভাবে ভেজে নিতে হবে। একটি প্যানে তেল গরম করে রেস্টে রাখা মাংসটি ভালোভাবে কসিয়ে নিতে হবে। কসানো হয়ে গেলে অল্প পরিমাণ পানি এবং কয়েকটি কাঁচা ঝাল দিয়ে মাংসের তিন ভাগের দুই ভাগের মতো সেদ্ধ করে নিতে হবে। এবার আলাদা একটি বড় পাত্রে তেল দিয়ে ঝরিয়ে রাখা পোলাও চাল গুলো ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে পানি দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানি ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে কষিয়ে রাখা মাংস দিয়ে দিতে হবে। চুলার আচ মিডিয়াম ফ্লেমের দিয়ে ঢেকে দিতে হবে। সম্পূর্ণ তৈরি করা হয়ে গেলে তার ওপর কিছু বেরেস্তা এবং সামান্য ঘি চড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে মজাদার বিরিয়ানি।
আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং এভাবে আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আরো মজার মজার ভিডিও এবং মজাদার রান্নার রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে আবারও হাজির হব। আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন।
My YouTube channel link :👇👇👇
https://youtube.com/@TathoyAfroz?si=35OAFl9LR5pxuR_l