একজন মানুষের সুখ মানসিক, পারিপার্শ্বিক দিক দিয়ে বিবেচনা করা হয়। মৌলিক চাহিদা যেমন খাদ্য, বস্ত্র ও বাসস্থান, এবং সুস্বাস্থ্য হলেই মানুষ সুখী হয় ধরা হয়।
আধো কি তাই!!
আমার মতে, সুখ মূলত আমাদের উপরই নির্ভর করে। আমরা কিভাবে চলাফেরা করছি, জীবনযাপন করছি, কাদের সাথে মিশছি, ইতিবাচক মনোভাবেই সুখ।
আবার এমনও হতে পারে, আমায় জিনিস গুলো সুখী রাখছে, অন্যকে সেগুলো অসুখী করছে।
Unhappiness is more common than Happiness - Ragnar Lothbrok, Vikings
সুখ দূঃখ সব মিলেই জীবন। কিন্তু দূঃখের পরিমান টা হয়তো বেশি মনে হয়। ছোটবেলা থেকে এখন পর্যন্ত কত বন্ধু বান্ধব, প্রিয় মানুষ গুলোর সাথে পরিচিত হয়েছি। একেক জন একেক সময় এসে স্মৃতি রেখেছে। কেউ হয়তো বেশিই সুখী করে আবার বেশিই অসুখী করে চলে গেছে। কোন সময় হয়তো সুখ বেশিক্ষণ স্থায়ী ছিলো আবার কোন সময় অসুখী সময় গুলো বেশি স্থায়ী হইছে।
Unhappiness হলো আমাদের জীবনের প্রাত্যহিক অংশ। এটিকে পিছনে ফেলে রেখে যাওয়া অসম্ভব।
আমরা সবাই মনে করি যে সুখ মানেই হলো 'সফলতা'। সফল হওয়ার জন্য আমরা ভালো ভালো স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ে ভালো চাকরির খোজ করি।তারপর পারফেক্ট জীবন জীবনসঙ্গী, সুন্দর বাড়ি খুঁজি। কিন্তু দিন শেষে আমরা তবুও অসুখী, পুরোপুরি সুখী হতে পারি না। কারন মানুষের আশা আকাঙ্খার শেষ নেই। সচরাচর আমাদের যা আছে, তাতে আমরা সন্তুষ্ট হতে পারি না। আমাদের আরো চাই, আরো চাই। এই আকাঙ্খা বা উচ্চাকাঙ্ক্ষা শেষ পর্যন্ত আমরা পৌছাতে পারি না।
আর যারা সবচেয়ে বেশি সুখী আমরা মনে করি তারাও দিনের ২৪ ঘণ্টা সুখী না। সুখী মানুষের জীবনেও হতাশা, দুঃখ-কষ্ট আসে। পার্থক্য হল সুখী মানুষরা হতাশা, দুঃখ-কষ্টকে সহজভাবে গ্রহণ করতে পারে। অন্যরা তা পারেন না। একই কথা, সুখী হতে হলে দূঃখ কষ্ট গুলোকে সহজ ভাবে গ্রহন করতে হবে।
মাঝে মধ্যে আমিও অন্যদের সুখে অসুখী হই! ব্যাপারটা যদিও অদ্ভুত যে কেন আমি অন্যের সুখে অসুখী হই,যেখানে৷ অন্যদের সুখ আমাকে আনন্দ দেওয়ার কথা সেখানে আমি হতাশায় ভুগছি। ভেবে বের করলাম কেন আমাকে অসন্তুষ্ট করছে, এর আসল কারন হলো, আমার যা ছিলো বা আছে সেগুলোর ব্যপারে আমি কৃতজ্ঞ নই। দেখলাম আমি আমার ব্যর্থতা আর খারাপ বিষয় গুলো নিয়ে বেশি ভাবছি, এবং সেগুলো আমাকে আরো বেশি ভাবাচ্ছে। জীবনকে দুর্বিষহ লাগছে। অন্যদের সুখে বিরক্ত অনুভব করছি। মূল কারন ছিলো আমি আমার গুন বা ভালো কাজ গুলো নিয়ে সন্তুষ্ট ছিলাম না৷
আমাদের উচিত নিজেদের জীবনের ভালো জিনিস গুলো নিয়ে ভাবা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা। এতে আমাদের সুখ অনেকাংশে বেরে যাবে।