আবার একটি বছর ঘুরে শীতের আগমন ঘটলো।শীত আমার খুবই প্রিয় একটি ঋতু। প্রতিবছর আমি অপেক্ষায় থাকি এই ঋতুর জন্য। অনেক তাড়াতাড়ি আবার পেয়ে গেলাম আমার সেই পছন্দের ঋতুটি। সত্যি আমি খুবই আনন্দিত। শীতের দিনে অনেক মজার মজার খাবার পাওয়া যায় এছাড়াও টাটকা শাকসবজি বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল ফোটে এই সময়। তাইতো আমার খুবই পছন্দের এবং খুবই ভালোলাগার একটি সময় এখন। শীতের সময় অনেক সুন্দর সুন্দর সুস্বাদু পিঠা তৈরি করা হয়।শীতের পিঠা অনেক বিখ্যাত এশিয়া মহাদেশের মধ্যে। বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তান এই দেশগুলোতে খুবই সুস্বাদু পিঠা পাওয়া যায়। সত্যি কথা বলতে বাঙালি খুবই সৌখিন। এবং বাঙালি মিষ্টি ঝাল উভয় খেতে পারে।
আমরা মূলত অনেক ধরনের মসলা এবং বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করে রান্না করে থাকি যার ফলে আমাদের খাবার গুলো অনেক সুস্বাদু হয়ে থাকে এবং সুগন্ধি বের হয়। আর আমাদের খাবারগুলো খেতে খুবই সুস্বাদু। আর শীতের সময় এমন অনেক সুস্বাদু খাবার তৈরি করা হয়ে থাকে প্রত্যেকটি বাড়িতে। সত্যি আমি খুবই আনন্দিত এবং খুবই গর্বিত এশিয়া মহাদেশের মধ্যে জন্মগ্রহণ করতে পেরে।
শীতকালের সুবিধা অসুবিধা:
শীতকালে যেমন রয়েছে অনেক সুবিধা তেমনি রয়েছে অসুবিধা হয়। আজকে শীতকালে কিছু অসুবিধা নিয়ে আলোচনা করব সাথে সুবিধাও। সত্যি কথা বলতে আমার খুবই প্রিয় একটি ঋতু কিন্তু আমাদের দেশে রয়েছে অনেক অসহায় হতদরিদ্র মানুষ যারা এই শীতে অনেক কষ্ট করে থাকেন। প্রথমত তাদের শীতের পোশাকের অভাব দ্বিতীয়তঃ ঘুমানোর অভাব এছাড়াও তাদের বাসস্থান না থাকায় অনেক সময় খোলা জায়গায় ঘুমিয়ে থাকে এই শীতের মধ্যে খোলা জায়গায় ঘুমানো অনেক কষ্ট।
এছাড়াও অনেক অসহায় পশুপাখি রয়েছে যাদের এই শীতে অনেক ধরনের প্রতিকূল আমার সাথে টিকে থাকতে না পারি অকাল মৃত্যু হয়ে থাকে। এছাড়াও আরও রয়েছে অনেক বৃদ্ধ যাদের এই শীতে অনেক কষ্ট সহ্য করতে হয়। এছাড়াও শীতে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে।
তাই আমি বলতে চাই শীতে যেমন আনন্দ রয়েছে তেমনি রয়েছে অনেক অসুবিধা। অনেক পথচারী রয়েছে যাদের গায় শীতের পোশাক দেওয়ার মতো কোন ব্যবস্থা নেই। আমি একটি কথা এই পোষ্টের মাধ্যমে সবাইকে অনুরোধ করে বলতে চাই আপনারা আপনাদের আশেপাশের হতদরিদ্র পথচারীদের পাশে দাঁড়ান এবং আপনার যতটুকু সামর্থ্য রয়েছে ততটুকু থেকে তাদের কিছু সাহায্য করুন। আমরা অনেকেই নিজের একটি মুহূর্তের আনন্দর জন্য হাজার হাজার ব্যয় করে থাকি তার থেকে কিছু টাকা যদি একটি পথচারী কে সাহায্য করা যায় তাহলে এই পথচারিটি কিছুদিন হলেও ভালো খেতে পারবে।
শীতকালীন আরও একটা বড় সমস্যা হল এ সময়অন্যান্য দিনের তুলনায় শীতকালে দিন অনেক ছোট হয় কাজ করার অনেক সমস্যা হয়ে থাকে।
শীতকাল যত আনন্দ উপভোগ করি ততই অসুবিধার ও বটে কারণ শীতকালে সারাদিন সূর্য ওঠেনা কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে তখন বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে রাস্তাঘাটে এমন সময় অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে থাকে শীতকালে।
শীতকাল কেন আমার পছন্দ?
শীতকাল খুবই মজার একটি ঋতু। এই সময় অনেক সুস্বাদু পিঠা ফল পাওয়া যায়। এছাড়াও অনেক টাটকা শাকসবজি পাওয়া যায়। তুমি খুবই সস্তায়। এই দিনে খাবার নষ্ট কম হয়।
শীতকালে বিখ্যাত খেজুরের রস পাওয়া যায় কাঁচা খেজুরের রস খেতে খুবই সুস্বাদু এবং বিভিন্ন ধরনের পিঠা তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া ওই রস দিয়ে বিভিন্ন ধরনের ক্ষীর তৈরি করা হয়। খেজুরের রস দিয়ে বানানো হয়। সবকিছু মিলে শীত কাল খুবই মজার একটি ঋতু।
@minnowsupport Discord
@Aggroed as Witness
https://peakd.com/me/witnesses
Thank you so much for reading my post with your precious time.If you really love my post, please let me know in the comments.I will always try to write something good but I make mistakes though because people are just wrong.Even then, it is better to come back after realizing the mistakes. And you should promise never to make that mistake again.Anyway I am Akash.I am a student.I am from Bangladesh.My hive account name