আপু আমার সত্যি কিছু বলার ভাষা নেই। শুধু মন থেকে আপনার জন্য দোআ করে যাচ্ছি যেন আপনি ভালো এবং সুস্থ থাকেন। যখন থেকে ইউক্রেন যুদ্ধ ঘোষণা দেয়া হয়েছে তখন থেকেই আমি খুব চিন্তিত ছিলাম যে আমার অনেক প্রিয় ও পছন্দের একজন মানুষ সেখানে থাকেন। আমি কখনো ভাবতে পারিনি যে শেষ পর্যন্ত আপনার সেখান থেকে অনেক দূর কোনো জায়গায় চলে যেতে হবে। এটি সত্যি অনেক দুঃখ জনক ও কষ্টকর। আপনার মুখের দিকে এখন তাকানো যায় না নিজেকে বিশ্বাস করতে পারছিনা এই আপনি কি ছিলেন আর কি হয়ে গেলেন। আপনার তিল তিল করে গড়া সুন্দর ভবিষ্যৎ কয়েকদিনের মধ্যেই নষ্ট হয়ে গেলো। আপনি আপনার সব স্বপ্নকে কে পিছনে ফেলে দিয়ে জিজি কে নিয়ে চলে গেলেন অনেক দূর।
আমি জানিনা আপু সামনে আরো কি কি হবে। তবে আপনার জন্য খুব চিন্তা হয়। তবে আমি মন থেকে দোআ করি আপনি যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন। আর নিজের দিকে খেয়াল রাখবেন। বেচারা জিজির জন্য ও খুব মায়া হচ্ছে আমার।
বাংলা ভাষায় নিজের অনুভুতিটা ভালো ভাবে প্রকাশ করতে পারি তাই বাংলাতেই বললাম।
RE: War Story- I left my home, Kharkiv Ukraine