বন্ধুরা,
আজ এই শীর্ষক নির্বাচনের উপযুক্ত কারণ আছে।
আমরা যারা খানিকটা মানসিক দিক দিয়ে দুর্বল না সব কিছু মন দিয়ে বিচার করি তারা কাছের মানুষগুলোর কথা মাথা নয় মন দিয়ে বিচার করি।
অনেকসময় দেখে থাকবেন ছোটবেলাতে কোনো ভাইবোন পড়াশোনায় দুর্বল হলে মা, বাবা বলে থাকেন, তোর দ্বারা কিছু হবে না তোর মাথায় গোবর ভরা।
সেই সময় হয়তো মা বাবার কথায় সন্তান দুঃখ পেলেও মুখে কিছু প্রকাশ করত না।
এখন এই প্রজন্মে মা বাবার শাসন এর ফলে ছেলে মেয়েদের আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে।
আমি একজন মানুষ হিসেবে বলতে চাই আজ সমগ্র মা বাবার উদ্দেশ্যে, ঈশ্বর সকলকেই উপযুক্ত বুদ্ধি দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন।
কাজেই যদি আপনার সন্তান কিছু শিখতে অপরকে হয় তাহলে সেটা আপনার বিফলতা কারণ আপনি শেখাতে অক্ষম, সে শিখতে নয়।
আমি মনে করি, নিজের সন্তান কে রোবট না মনে করে একজন মানুষ ভেবে তাকে সঠিক পদ্ধতিতে শেখানোর চেষ্টা করুন।
সমস্যার কথা আলোচনা না করে সমাধানের কথা আলোচনা করুন সন্তান এর সাথে।
আচ্ছা আপনি যখন সন্তান কে আঘাত বা অপমান করেন তার দুর্বলতা কে উল্লেখ করে তখন নিজেকে জিজ্ঞাসা করেন কখনো যে আপনি ও কি সব ব্যাপারে পারদর্শী?
নিশ্চই নয়, কোনো মানুষ সব বিষয় পারদর্শী হতে পারে না।
ঠিক তেমনি আমি নতুন প্রজন্ম কে বলতে চাই যেকোন আঘাত এবং আপনাকে নিজের শক্তি বানিয়ে এগিয়ে যেতে, এগুলোকে নিজের দুর্বলতা ভেবে নিজের জীবন শেষ করাটা বুদ্ধিমানের কাজ নয়।
জীবনটা নিজের, কাজেই সেটা কারোর কথায় শেষ করাটা কখনোই সঠিক সিদ্ধান্ত নয়।
জীবনে যখন কেউ কোনো বিষয় হেও করবে, সেই কাজ টা তার সাহায্য ছাড়া করে দেখিয়ে দিতে হবে, কেউ কারোর জন্য এই জীবনে অপরিহার্য হয়।
আঘাত এবং অপমান করাটা সহজ কিন্তু শেখাতে দক্ষতা প্রয়োজন। কাজেই দুর্বলতা শেখানোর মধ্যে শেখার মধ্যে নয়।
আজ এই পর্যন্তই।
ভালো থাকবেন সবাই।