বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।
আজ বিকেলে ঘরে বসে বসে ভাবছিলাম জীবনের কতগুলো বছর কাটিয়ে দিলাম সংঘর্ষ করতে করতে l
আমি একা নই যে কেবলমাত্র জীবনে সংঘর্ষ করে চলেছি।
আসলে জীবন মানেই সংঘর্ষ করে বেচে থাকার লড়াই।
প্রতিটি মানুষের নিজেস্য সংঘর্ষের ইতিহাস আছে, শুধু ইতিহাস বললে সঠিক বলা হবে না, কারণ যতদিন বাঁচা ততদিন লড়াই।
জীবন একটা এবং সত্যি বলতে আমি জীবন থেকে যেটা শিখেছি সেটা হলো, সংঘর্ষের মধ্যে দিয়েই জীবনের সার্থকতা কে খুজে পাওয়া।
এটা নিশ্চই মানবেন সহজে উপলব্ধ জিনিসের মূল্য কিন্তু কম, কিন্তু যেটা পেতে গিয়ে পরিশ্রম করতে হয় বা যা একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যাবে না; এমন বস্তুর মূল্য কিন্তু অধিক।
জীবনে হেরে যাওয়া টা বোধ হয় সহজ, আবার বলতে পারি হার স্বীকার করে থেমে যাওয়াটাও সহজ।
কিন্তু লড়াইটা চালিয়ে গিয়ে হার কে জিত এ পরিবর্তিত করাটা বেশ কঠিন এবং সেটা করতে পারলে তবেই জীবনের স্বার্থকতা।
আমার কথাগুলো অনেকেই পড়তে পড়তে ভাববেন হয়তো, এইসব জ্ঞান এর বুলি বলাটা সহজ কিন্তু যার সাথে সমস্যা হয় সেই একমাত্র পরিস্থিতির চাপ টা বুঝতে পারে।
একদম সঠিক বলেছেন, কিন্তু ভুলে গেলে চলবে কেনো যে কথাটা বলছে সে যেমন একজন মানুষ যাদের উদ্দেশ্য করে বলছে তারাও মানুষ।
কাজেই নিশ্চই কোনো উপলব্ধির অভিজ্ঞতা দিয়েই আজ কথাগুলো মানুষটি বলছেন।
এই ভেবে যে, জীবনে হার জিত না থাকলে , যেমন হারের যন্ত্রণা বোঝা যায় না; তেমনি হেরে যাবার পর উঠে দাড়িয়ে সেই হারকে জিত এ পরিবর্তনের যে আনন্দ সেটাও উপলব্ধি করা যায় না।
সত্যি কথা বলতে আমার মনে হয় মানুষ অনেক বেশি কিছু শিখতে পারে হার থেকে।
জিত সফলতা দিতে পারে , কিন্তু হার দেয় শিক্ষা।
যেটা জীবনকে সঠিক ভাবে পরিচালনা করবার জন্য সবচাইতে বেশী প্রয়োজন।
তাই অবশেষে বলবো বন্ধুরা, হোঁচট খেয়ে পড়ে গেলে উঠে দাঁড়াবেন, আবার চলা শুরু করবেন।
জীবন একটাই আর সংঘর্ষ জীবনের একটি অংশ।
কাজেই সব রকম নিয়েই জীবনকে সুন্দর করে বাঁচুন।
একটাই জীবন যা গেলে আর ফিরে আসে না, তাকে মূল্য দিয়ে সংঘর্ষ টি চালিয়ে যান, সফলতা নিশ্চই আসবে।
আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো ভাবনা ভাগ করে নিতে আপনাদের সাথে।
ভালো থাকবেন সবাই, অবশ্যই বাইরে বেরোনোর সময় মাস্ক পড়ে বের হবেন এবং স্যানিটাইজার সঙ্গে রাখবেন।
নমস্কার।