
I think I saw her born that day in our house in Dhaka. She grew up as I watched her. I used to take her to school sometimes. And now she has passed university and is a law teacher. She verbally abuses the law. As a writer, I care little about these bourgeois laws.
There are regular arguments about this. But their party is strong. Another niece is a judge. Moreover, her father is a senior lawyer in the Supreme Court. Another niece's father is a judge in the High Court. I, the proletariat, cannot stand arguing with these bourgeois.
Last month, she had a wedding ceremony. She did not give me leave from the university. So I could not come. I was very upset. When I returned home, we were all chatting yesterday. I told my niece that you need to do your PhD. Go abroad. Your results are very good. You will get a scholarship in Oxford-Cambridge. I will try.
I thought she did not want to for now. Maybe she will do her PhD later. I have seen so many children. Now they work and get paid. They take them to the shop and feed them ice cream. I said I will give them money. My niece said - "Little uncle, we have grown up now." Even though I was born in Dhaka city, I don't know the streets very well these days. I have been living abroad for more than two decades. Everything seems so unfamiliar. They are the ones who make me familiar. May my niece grow up even more. All of you pray for her.
মামা-ভাগ্নি। মনে হয় এইতো সেদিন জন্মাতে দেখলাম আমাদের ঢাকার বাসায়। দেখতে দেখতে বড় হয়ে গেল। ভিকারুননিসা স্কুলে পড়ার সময় মাঝে মাঝে আমি নিয়ে যেতাম। আর এখন বিশ্ববিদ্যালয় পাশ করে আইনের শিক্ষক। কথায় কথায় আইনের মারপ্যাঁচ দেখায়। লেখক এই আমি ওদের এইসব বুর্জোয়া আইনের থোড়াই কেয়ার করি।
এ নিয়ে নিয়ম করে তর্ক হয়। তবে ওদের দল ভারি। অন্য আরেক ভাগ্নি বিচারক। তাছাড়া ওর বাবা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। অন্য ভাগ্নির বাবা হাইকোর্টের বিচারপতি। এইসব বুর্জোয়াদের সাথে তর্ক করে প্রলেতারিয়েত আমি খুব একটা পেরে উঠি না।
গত মাসে ওর বিয়ের অনুষ্ঠান ছিল। ইউনিভার্সিটি থেকে ছুটি দেয়নি। তাই আসতে পারিনি। ভীষণ মন খারাপ ছিল। দেশে ফিরে গতকাল সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। ভাগ্নিকে বললাম তোর তো পিএইচডি করা দরকার। চলে আয় বিদেশে। তোর রেজাল্ট অনেক ভালো। অক্সফোর্ড-ক্যামব্রিজে স্কলারশিপ হয়ে যাবে। আমি চেষ্টা করে দেখি।
মনে হলো ওর ইচ্ছা নেই আপাতত। হয়ত পরে করবে পিএইচডি। এতটুকু বাচ্চা দেখেছি। এখন চাকরি করে বেতন পায়। আবার দোকানে নিয়ে গিয়ে আইসক্রিম খাওয়ায়। বললাম আমি টাকা দেই। ভাগ্নি বলেছে - "ছোট মামা, আমরা এখন বড় হয়ে গেছি।" ঢাকা শহরে জন্মেও আজকাল পথঘাট খুব একটা চিনি না। দুই যুগেরও বেশি সময় বিদেশে থাকছি। সব কিছু কেমন অচেনা লাগে। ওরাই চিনিয়ে নিয়ে যায়। আরও অনেক বড় হোক ভাগ্নি। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন।
You can visit my facebook profile for details and more update. Stay and support me.