
This architecture tells a different story than what we have learned and understood from the past few centuries of Kashmir's history. The Martand Sun Temple in Kashmir was built sometime between 724 and 760 AD. This temple is a wonderful example of Nagara architecture. After its rediscovery, the monument has been protected under the Archaeological Survey of India.
The temple is probably the oldest standing sun temple in the history of India. This temple in Kashmir is older than the Konark Sun Temple, Odisha (13th century) and the Modhera Sun Temple, Gujarat (11th century).
According to linguists, "Martand" is the Sanskrit name for the sun. The temple is named after that name. As far as is known, the impressive Martand Sun Temple was built during the reign of one of the most powerful emperors of North India, Lalitaditya Muktapida. In the 8th century, almost the entire North India was under his rule. The Martand Temple in Kashmir is not only an engineering marvel but also a marvel of architectural grandeur.
The Martand Sun Temple, located near Anantnag in Kashmir, is now a ruin. It is believed that the temple was destroyed by the Shah Mir dynasty in the 15th century on the orders of Sultan Sikandar Shah Mir. Historians estimate that the temple was destroyed during his reign between 1389 and 1415.
The temple was rediscovered by the expedition organized by Major General Sir Alexander Cunningham, which later came under the jurisdiction of the Archaeological Survey of India. It would not be too much of an exaggeration to describe the temple's overall appearance as one of the finest in the known world and one of the most remarkable monuments in India.
কাশ্মীরের বিগত কয়েক শতকের ইতিহাস আমাদের যা জানতে ও বুঝতে শিখিয়েছে এই স্থাপত্য তার চেয়ে পৃথক কাহিনী ব্যাখ্যা করে। আনুমানিক ৭২৪ থেকে ৭৬০ খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময়ে তৈরী হয়েছিল কাশ্মীরের মার্তন্ড সূর্য মন্দির। নাগারা স্থাপত্য শৈলীর এক আশ্চর্য নমুনা এই মন্দিরটি। নতুন করে খুঁজে পাওয়ার পর ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ-এর অধীনে সুরক্ষিত করা হয়েছে স্মৃতিস্তম্ভকে।
মন্দিরটি সম্ভবত ভারতবর্ষের ইতিহাসে মাথা তুলে দাঁড়িয়ে থাকা প্রাচীনতম সূর্য মন্দির। কোনার্ক সূর্য মন্দির, ওড়িশা (ত্রয়দশ শতাব্দী) এবং মোধেরা সূর্য মন্দির, গুজরাট (একাদশ শতাব্দী)এর থেকেও পুরানো কাশ্মীরের এই মন্দির। ভাষাবিদদের মতে "মার্তন্ড" হল সূর্যের সংস্কৃত নাম। সেই নাম থেকেই মন্দিরটির নামকরণ। যতদূর জানা যায় চিত্তাকর্ষক মার্তন্ড সূর্য মন্দিরটি উত্তর ভারতের অন্যতম পরাক্রমশালী সম্রাট ললিতাদিত্য মুক্তপিদা'র শাসনামলে নির্মিত হয়েছিল। অষ্টম শতাব্দীতে প্রায় গোটা উত্তর ভারত ছিল তার শাসনধীন। কাশ্মীরের মার্তন্ড মন্দিরটি শুধুমাত্র একটি প্রকৌশল বিস্ময় নয় বরং এটি দুর্দান্ত স্থাপত্য সৃষ্টি হিসেবেও একটি বিস্ময় বলে বিবেচিত হয়।
কাশ্মীরের অনন্তনাগের কাছে অবস্থিত মার্তন্ড সূর্য মন্দিরটি বর্তমানে একটি ধ্বংসস্তুপের আকার নিয়েছে। পনেরো শতকে সুলতান সিকান্দার শাহ মিরির নির্দেশে শাহ মিরি রাজবংশ দ্বারা মন্দিরটি ধ্বংস করা হয়েছিল বলে মনে করা হয়। ঐতিহাসিকদের অনুমান ১৩৮৯ থেকে ১৪১৫ সালের মধ্যে তাঁর শাসনামলে মন্দিরটি ধ্বংস হয়ে গিয়েছিল।
মেজর জেনারেল স্যার আলেকজান্ডার কানিংহাম যে যাত্রা সংগঠিত করেছিলেন তা থেকেই নতুন করে মন্দিরটি সম্পর্কে জানা যায় যা পরে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপের আওতায় আসে। মন্দিরের সর্বময় দৃশ্যটিকে পরিচিত বিশ্বের মধ্যে সেরা এবং ভারতের বিদ্যমান স্মৃতিস্তম্ভগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হিসাবে বর্ণনা করলে বোধহয় খুব বেশি ভুল হবে না।
Let us visit our Facebook page and post for searching what are people gossiping with us about the history that our seniors created a long date ago.
Our Facebook Page Link: Click Here
Our Facebook Post Link: Click Here
