তুমি শুদ্ধ হতে চাও?
কিঞ্চিত সময় নিয়ে কারো শেষ যাত্রা দেখো...
গোধুলী বেলা।
তুমি শুদ্ধ হতে চাও...?
অনাহারীর দুমুটো ভাতের তৃপ্তি একটু কাছ থেকে দেখো।
হু, যতকাছ থেকে ভাতের ঘ্রাণ তোমার নাক ছোয়...।
শুদ্ধ হতে চাও...?
ঠেলাগাড়ি ঠেলে নেওয়া মানুষটার রাজপথে জেগে থাকা ঘামে দুনিয়ার প্রতিচ্ছবি দেখো...
আচ্ছা, দুনিয়া কি গোল!
তুমি শুদ্ধ হতে চাও?
নিঃস্বার্থ রক্ত দানের আকুতিটা দেখো।
ব্যাগের রক্তগুলো শুদ্ধতার ছোঁয়ায় গাঢ় লাল হয়ে ওঠে।
শুদ্ধতা মানুষ বাঁচায়।
blank