সহজ প্রশ্নঃ রাষ্ট্র তথা দুনিয়া কার?
সহজ উত্তরঃ রাষ্ট্র তথা দুনিয়া সব মানুষের।
রাষ্ট্র যেহেতু সব মানুষের এতএব রাষ্ট্র, রাজনৈতিক দল ও রাজনীতিও কোন একক ধর্মের নামে হবেনা, কোন একক গোত্র বা গোষ্ঠীর নামে হবেনা, এমনকি কোন একক মতবাদের ভিত্তিতেও হবেনা। রাষ্ট্র যেহেতু সব মানুষের তাই রাষ্ট্র, রাজনীতি ও রাজনৈতিক দলও হবে সব মানুষের জন্য।
তাহলে প্রশ্ন সব মানুষের রাষ্ট্রের নাম কি? ইসলামী নামের রাষ্ট্র , হিন্দু রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র, ইহুদী রাষ্ট্র, খ্রিষ্টান রাষ্ট্র, বিভিন্ন বস্তুবাদী উগ্র জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্র নাকি মানবতার রাষ্ট্র?
উত্তর স্বাভাবিকভাবেই মানবতার রাষ্ট্র। তাহলে প্রশ্ন মানবতার রাষ্ট্র বা বিশ্ব কোথাও আছে কি? উত্তর না নেই এবং নেই বলেই আজকে বিশ্বব্যাপী মানবতার চরম বিপর্যয় এবং মানুষ অমানুষ আত্মকেন্দ্রিক হয়েগেছে। মানবতার বিপর্যয়ে বিশ্ব নির্বাক ও প্রতিবাদহীন।
মানবতার রাষ্ট্র বিশ্বই কেবলমাত্র মানবতার মুক্তির একমাত্র পথ আর সেই রাষ্ট্র ও বিশ্ব কাঠামোর রুপরেখা নিয়েই এসেছেন ইমাম হায়াত। আজকে বিশ্বের কোথাও মানুষ ও মানবতার সংজ্ঞা নেই এতএব মানবতার রাষ্ট্রও নেই যা আছে মানবতাকে উৎখাত খুন জুলুম করার কারাগার কসাইখানা। আসুন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবে মানবতার মুক্তির পথ মানবতার রাষ্ট্র বিশ্ব কায়েমে।
মূল দিশার উৎস ইমাম হায়াত (প্রবর্তক বিশ্ব ইনসানিয়াত বিপ্লব।)