তোমার গান গাইতে চাই
জীবন ও মরণে,
তোমাকে পেতে চাই
হৃদয়ের প্রতিটি স্পন্দনে।
আমার শুধু সাধ আছে
সাধ্য কিন্তু নেই,
আকাশ-কুসুম চাওয়া আমার
বাস্তবতা পাবে তোমার দয়াতেই।
আমার চাওয়াতে থাকতে পারে
হাজারো ভুল,
তোমার দানেতে নেই কৃপণতা
তুমি যে ফুটন্ত গোলাপ ফুল!
আমি ভিখারী তুমি দাতা
তোমার ফায়েজেই জগতমাতা;
প্রাণ ফিরে পায় নিমিষেই
অধম শুধু চাই তোমাকেই।
----------০০০---------