আজ মঙ্গলবার পবিত্র শবে বরাত। মুসলমানদের জন্য অত্যন্ত মহিমান্বিত রাত পবিত্র শবে বরাত। শবে বরাত শব্দটি ফারসি।
শব মানে রাত, আর বরাত মানে মুক্তি।সেই হিসেবে শবে বরাত হচ্ছে মুক্তির রজনী। এই রাতে আল্লাহ মানবজাতির জন্য তাঁর অসীম রহমতের দরজা খুলে দেন।ক্ষমা প্রার্থনার মাধ্যমে ভবিষ্যতে পরিশুদ্ধ জীবনযাপনের জন্য আল্লাহর অনুগ্রহ লাভ করার সুযোগ ঘটে এই পবিত্র রাতে। বছর ঘুরে এই পবিত্র রাত আসে সৌভাগ্যের বার্তা নিয়ে। আরবি শাবান মাসের ১৪ তারিখের দিবাগত এই রাত আরবিতে 'লাইলাতুল বারাআত' হিসেবে পরিচিত।
হিজরি বছর হিসেবে ১৪ শাবান দিবাগত রাত পবিত্র শবে বরাত পালন করা হয়। গত ১৭ এপ্রিল বাংলাদেশের আকাশে হিজরি ১৪৩৯ সালের শাবান মাসের চাঁদ দেখা যায়। ফলে ১৮ এপ্রিল বুধবার থেকে শাবান মাস গণনা শুরু হয়। সে হিসেবে ১ মে মঙ্গলবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত পালিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
আরবি শব্দ লাইলা অর্থ রাত। অন্যদিকে ফার্সি শব্দ শব অর্থও রাত। আর বরাত অর্থ মুক্তি বা নিষ্কৃতি। শাবান মাসের ১৪ তারিখের এ রাততে মুক্তির রাত বা নাজাতের রাত হিসেবে অভিহিত করা হয়। এ রাতে সৃষ্টিকর্তার আছে পাপ থেকে মুক্তি কামনা করে প্রার্থনা করা হয়। ধর্মপ্রাণ মুসল্লিরা এ রাতে নফল নামাজ ও কোরআন তিলাওয়াতে মগ্ন থাকেন। নিজের, পরিবারের সদস্য ও সমগ্র মুসলিম উম্মাহ’র কল্যাণ কামনায় মহান রবের দরবারে হাত তোলেন। মা-বাবাসহ মরহুম স্বজনদের কবর জিয়ারত করেন অনেকে।যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাতে সারাদেশে পবিত্র পালিত হবে এ পবিত্র রজনী। ফজরের নামাযের পর আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।ফজরের নামাজের মধ্য দিয়ে আমাদের এই পবিত্র শবেবরাত শেষ হবে।
আমাদের মুসলমানদের জন্য এটি একটি অনেক গুরুত্বপূর্ণ দিন এই দিনে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি।এই দিনে আল্লাহ মুসলমানদের গুনাহ মাফ করে দেন।এজন্যই এই দিনে আমাদের সবাইকে নামায পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত।