বিদায় নিয়ে চৈত্র মাস চলে এলেও দেশের কোথাও এখন পর্যন্ত কালবৈশাখীর দাপট কিংবা ঝুম বৃষ্টি খুব একটা দেখা যায়নি। তবে আজ সোমবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দু-এক জায়গায় দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।