হ্যালো আপনারা সবাই কেমন আছেন. আমি রুমান আপনাদের মাঝে আসতে পেরে আমার খুব ভালো লাগছে. আমি কুমিল্লা শহরে বসবাস করি. আমি একটি ডেনিম কোম্পানিতে ইন্সপেকশন সেকশনে ফেব্রিক্স ইন্সপেক্টর হিসেবে চাকরি করি. এটি কুমিল্লা ইপিজেটে অবস্থিত.আমি এখানে জানুয়ারি (২০২০) মাসে জয়েন্ট করি. এর আগে আমি ঢাকা নরসিংদী থার্মেক্স গ্রুপের সিস্টার ডেনিমে ইন্সপেকশন সেকশনে ফেব্রিক্স ইন্সপেক্টর হিসেবে চাকরি করতাম. আমার জন্মস্থান খুলনা. আমার পিতা-মাতা ও ভাই-বোন খুলনা থাকে. এখানে আমি আমার স্ত্রী ও এক কন্যা সন্তান নিয়ে থাকি. কুমিল্লা শহর টা খুব সুন্দর.ওরা কুমিল্লা আসতে পেরে খুব খুশি. বিকেল হলে আমি আমার পরিবারদের নিয়ে কুমিল্লা শহর ঘুরতে বের হই. মাঝে মাঝে আমি আমার অফিসের কলিক দের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই. আমি অতি সাধারন ভাবে জীবন যাপন করি. অফিসে যাই আসি পরিবারকে সময়দি এভাবেই আমার দিন কেটে যায়.