رَوَى مَالِك وَأَصحَابُ السُنَنِ الأرْبَعَةِ عَنْ أَبِي هُرَيْرَة رضيالله عنه : أَنّ رَجُلاً سَأَلَ رَسُول الله صلي الله عليه وسلم فَقَالَ : يَا رَسُولَ اللهِ ! إِنَّا نرَكَب الْبَحْرَ وَنَحمِل مَعَنَا الْقلِيل مِنَ الْمَاء ، فإِن تَوَضأنا به عطشناً ، أفَنتوضأ مِنَ الْبَحرِ ؟ فَقَالَ عَلَيْهِ الصّلاة والسّلام : ( ( هُوَ الطهور مَاؤه ، والحل مَيْتته ) صحَحه الترْمِذي ، وَقَال : سَأَلْتُ مُحَمد بْنَ اِسماعيلَ الْبُخَارِيّ رَحِمَهُ اللهُ عَنْ هَذَا الْحَدِيث فقال : حَدِيث صحيح . انتهى
মালিক এবং সুনান চতুষ্টয়ের প্রণেতাগণ আবু হুরায়রা রা . থেকে বর্ণনা করেন যে , এক ব্যক্তি রাসূল স. কে প্রশ্ন করে বললাে , হে আল্লাহর রাসূল ! আমরা সমুদ্রে ( নৌযানে ) আরােহন করি । আর আমরা নিজেদের সাথে অল্প পানি বহন করি । অতএব , আমরা যদি এ পানি দ্বারা উযু করি , তাহলে আমরা তৃষ্ণার্ত হয়ে যাবো কাজেই আমরা কি সমুদ্রের পানি দ্বারা উযু করতে পারবাে ? রাসূল সা . বললেন , সমুদ্রের পানি অধিক পবিত্র । ( তথা , সমুদ্রের পানি নিজেও পবিত্র অন্যকেও পবিত্রকারী ) এবং এর মৃত জন্তু হালাল । ( মুআত্তামালিক - ১ / ২১ । তিরমিযী - তাহারাত - ৬৯ / আবুদাউদ - তাহারাত ৮৩ / নাসায়ী - তাহারাত - ৫৯ / ইবনে মাজা - তাহারাত - ৩৮৬ ) । তিরমিযী হাদীসটিকে সহীহ সাব্যস্ত করেছেন এবং তিনি বলেছেন , আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারীতে এই হাদীস সম্পর্কে জিজ্ঞাসা করলাম তখন তিনি বললেন , এই হাদীসটি সহীহ ।