বাথরুমে প্রবেশ করা, বের হবার দুআ ও সুন্নাতসমূহ - ০১
১. ইস্তিঞ্জার জন্য পানি এবং ঢিলা উভয়টি ব্যবহার করা। ঢিলার সংখ্যা তিনটি হওয়া মুস্তাহাব। (প্রয়োজনে ৩ সংখ্যার কম-বেশি হতে কোনো বাঁধা নেই।)
___ মুসলিম শরীফ, ১:১৬৩ পৃষ্ঠা; তিরমিযী শরীফ, ১:৭ পৃষ্ঠা
নোটঃ আধুনিক পায়খানায় মাটির ঢিলা এবং কাপড়ের টুকরো ব্যবহার করার কারণে অসুবিধে দেখা দেয়। এজন্য ওলামায়ে কেরাম টয়লেট পেপার বব্যহারের পরামর্শ দেন।
২. মাথা ঢেকে ও পায়ে জুতা পরে যাওয়া সুন্নাত। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মাথা ঢেকে এবং পায়ে জুতা পরে বাথরুমে যেতেন।
___ ইবনে সা’দ, ১:২৯ পৃষ্ঠা; আলাইকুম বি-সুন্নাতী ১১ পৃষ্ঠা; কানযুল উম্মাল ৭:২০ পৃষ্ঠা
৩. বাথরুমে প্রবেশের পূর্বে এ দুআ পড়া সুন্নাত:
Image From
بِسْمِ اللهِ اَللهُمَّ إِنّيْ أَعًوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَ الْخَبَائِثِ
উচ্চারণঃ বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবসী ওয়াল খাবায়িস।
(আল্লাহর নামে {বাথরুমে প্রবেশ করছি}, হে আল্লাহ! আমি আপনার আশ্রয় চাচ্ছি নর-নারী দুষ্ট জ্বিন থেকে।)
নোটঃ মিশকাত শরীফের ব্যাখ্যাগ্রন্থ মিরকাতে মোল্লা আলী কারী (রহ.) লিখেছেন: এ দুআর বরকতে বাথরুমে থাকা খবিস-শয়তান ও ইস্তিঞ্জাকারী ব্যক্তির মাঝে পর্দা সৃষ্টি হয়ে যায়। ফলে তারা তার লজ্জাস্থান দেখতে পারে না। خُبْثِ শব্দটি সম্পর্কে মোল্লা আলী কারী (রহ.) লিখেছেন যে, خُبْثِ শব্দটির ب এর উপর পেশ বা জযম যেকোনোটি দিয়ে পড়া যেতে পারে।
৪. বাথরুমে প্রবশ করার সময় প্রথমে বাম পা প্রবেশ করাবে। অবশ্য পা-দানীতে প্রথমে ডান পা রাখবে। আর বের হবার সময় পা-দানী থেকে প্রথমে বাম পা নিচে রাখবে।
___ আলাইকুম বি-সুন্নাতী ১১ পৃষ্ঠা
৫. যখন ’ছতর’ খোলা হবে তখন যতোটা নিচু হয়ে সহজভাবে কাপড় উঠানো যায়, ততোটা নিচু হয়ে কাপড় উঠানো উত্তম।
___ তিরমিযী শরীফ ১:১০ পৃষ্ঠা; আবু দাউদ শরীফ ১:৬ পৃষ্ঠা; মিশকাত শরীফ ১:৪২ পৃষ্ঠা; দারেমী ১:১৭৮ পৃষ্ঠা