এক বার কোনো এক শহরের সবচেয়ে বড়
ব্যাঙ্কে একটি বুড়ি মহিলা গিয়েছিলো...
ওই বুড়ি মহিলা ব্যাঙ্ক ম্যানেজারকে কে
বললঃ আমি কিছু টাকা বাঙ্কে রাখতে
চাই...
.
ম্যানেজার জিজ্ঞেস করলঃ কত আছে?
.
বুড়ি বললঃ হবে ১০ লাখের মত...
.
ম্যানেজার বললঃ বাঃ ! আপনার কাছে
বেশ ভালোই টাকা আছে। আপনি করেন
কি?
.
বুড়ি বললঃ তেমন কিছু না খোকা । IPL এ
বাজি লাগাই । আর বাকি সময় সবার সাথে
যেকোনো ব্যাপারে বাজি খেলি।
.
ম্যানেজার বললঃ শুধু বাজি লাগিয়েই এত
টাকা জমিয়েছো ? তাজ্জব ব্যাপার !
.
বুড়ি বললঃ তাজ্জবের কিছু নেই খোকা।
আমি এখুনি বাজি ধরতে পারি যে , তোমার
মাথায় ফলস চুল লাগানো...
.
ম্যানেজার হাসতে হাসতে বললঃ না
দিদা। আমি এখনো যথেষ্ট যুবক ।আর মাথায়
ফলস চুল লাগানো নেই।
.
তাহলে লাগাবে কি বাজি ? বুড়ি বলল।
.
ম্যানেজার মনে মনে ভাবল, এই বুড়ি পাগল
মনে হচ্ছে । যাই হোক ১ লাখ টাকা ফ্রিতে
কামানো যাচ্ছে , তো অত ভেবে লাভ
কি...?
.
ম্যানেজার রাজি হয়ে গেলো...
.
বুড়ি বললঃ যেহেতু এক লাখ টাকার ব্যাপার
তাই আমি কাল সকাল ১১ টায় আমার উকিল
নিয়ে এই কেবিনে আসব। আর ওর সামনেই
প্রমান করা হবে। আপনি কি রাজি ?
.
ম্যানেজার বললঃ ঠিক আছে । আমি
রাজি।
.
ম্যানেজারের রাতে ঘুম আসলো না, সারা
রাত ঐ বুড়ি আর ১ লাখ টাকার কথা ভাবতে
থাকে...
.
পরের দিন সকালে ঐ বুড়ি উকিল নিয়ে ঠিক
১১ টায় ম্যনেজারের কেবিনে এসে
উপস্থিত।
.
বুড়ি ম্যানেজার কে বললঃ আপনি কি
রেডি ?
.
ম্যানেজার বললঃ একদম রেডি।।
.
বুড়ি বললঃ যেহেতু প্রমানের দরকার তাই
আমি আমার উকিলের সামনে আপনার চুল
টেনে প্রমান করতে চাই যে চুল আসল না
নকল।
.
ম্যনেজার ভাবল এক লাখ টাকার ব্যাপার...
যাই হোক একটু চুল টানারই তো ব্যাপার।
তাই সে রাজি হয়ে গেলো...
.
বুড়ি ম্যানেজার এর পাশে গেলো আর চুল
ধরে টানতে শুরু করল । আর ঠিক ঐ সময়ই
কেনো জানি উকিলটা দেওয়ালে মাথা
ঠুকতে শুরু করে দিলো...
.
ম্যানেজার বলে উঠেঃ আরে আরে উকিল
বাবু কি হলো ???
.
বুড়ি হাসতে হাসতে বললঃ কিছু না । শক
খেয়েছে । আসলে ওর সাথে ৫ লাখ টাকার
বাজি ধরেছিলাম যে আজ সকাল ঠিক ১১
টায়, শহরের সবথেকে বড় বাঙ্কের
ম্যানেজারের চুলের মুঠি ধরে টানব । ...
Follow me