১. সূক্ষকোণ (Acute angle) :- এক সমকোণ অথবা ৯০ডিগ্রী অপেক্ষা ছোট কোণকে সূক্ষকোণ বলে।
২. সমকোণ (Right angle) :- একটি সরল রেখার উপর অন্য একটি লম্ব টানলে এবং লম্বের দু’পাশে অবস্থিত ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হলে, প্রতিটি কোণকে সমকোণ বলে। এক সমকোণ=৯০ডিগ্রী।
৩. স্থূলকোণ (Obtuse angle) :- এক সমকোণ অপেক্ষা বড় বিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে সথূলকোণ বলে।
৪. সরলকোণ (Straight angle) :- দু’টি সরল রেখাপরস্পর সম্পর্ণ বিপরীত দিকে গমন করলে রেখাটির দু’পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে সরলকোণ বলে। সরলকোণ দুই সমকোণের সমান বা ১৮০ ডিগ্রী।