মাকগাইভার নাইফ বলে সবাই এটাকে চিনে।একের ভেতরে অনেক এই মাল্টি টুল জিনিসটা বিভিন্ন কাজের কাজী।হাতের কাছেথাকলে চটজলদি বিভিন্ন কাজে লেগে যায়।এতে আছে ছুড়ি, কাচি, প্লায়ার্স, করাত, ফাইল, স্ক্রু-ড্রাইভার, কোকের বোতল ওপেনার সহ ছোটবড় বিভিন্ন টুলসের সমাহার।নিজের বাসা বাড়িতে এই জিনিসটার ব্যবহার হয়ত একটু কমই হবে, কারণ হাতের কাছেই অনেক কিছুই পাওয়া যায়, অনেকের বাসাতেই বড়সড় টুল-বক্স রয়েছে। কিন্তু বাইরে কোথাও গেলে একের ভিতরে অনেক এই জিনিসটির তুলনা নেই।পকেটে ধরে যায় আকারে ছোট এই জিনিসটা দিয়ে করা সম্ভব অনেক কিছুই।