The brave son of the naval officer
This is his identity
Father-order is prohibited
Disasters also occur when.
Papaya is blue busy
Keeping the boy behind
Fearless Kasbianka
Stand alone and cry.
Blizzard burns in Barnesikhaya
Still you're freeze
The father repeatedly called
Pumice is going on.
Hundreds of calls have been answered
Beside lalihan flame
Father's signals do not match
Heaven has gone.
নৌ-সেনানীর সাহসী পুত্র
এই তার পরিচয়
পিতৃ-আদেশ অলঙ্ঘনীয়
এলেও বিপর্যয়।
পিতাজি ব্যস্ত নীল-সমরে
ছেলেকে আড়ালে রেখে
নির্ভীকচিত কাসাবিয়াঙ্কা
একাকী দাঁড়িয়ে ডেকে।
বহ্নিশিখায় রণপোত জ্বলে
তবু নিশ্চল তুমি
ডেকেছ বারবার পিতৃদেবকে
পাবক যাচ্ছে চুমি।
শত আহ্বানে পাওনি সাড়া
লেলিহান শিখা পাশে
পিতৃ-সংকেত মিলবে না আর
গেছে যে স্বর্গবাসে।
ডেকের ওপরে আত্মাহুতি
আজ্ঞায় অবিচল
চির ভাস্বর তোমার মহিমা
দুর্দম মনোবল।