সুখী মানুষ তো তারাই যারা সর্বদা নিজের অবস্থায় সন্তুষ্ট । তারা জানে সকল বিপদ খুব কম সময়ের জন্য আসে । সময়ের পরিবর্তনে তা দূরে চলে যায় । তাই তারা কখনও ভেঙ্গে পড়ে না । বরং সাময়িক বিপদ থেকে রক্ষার উপায় বের করে । অন্যদিকে হতাশএ গ্রস্থ্য ব্যক্তিরা সর্বদা ভেঙ্গে পড়ে । তারা নিজের উপর আস্থা হারিয়ে সামনে অন্ধকার দেখতে পায়। সামনে এগুতে এরা ভয় পায়। তারা নিজের অবস্থার জন্য মোটেও সন্তুষ্ট থাকে না । হতাশা তাদের দুঃখ দুর্দশাকে আরও বাড়িয়ে দেয়। কিন্তু আশাবাদীরা সেটা করে না । তারা জানে সময়ে সবকিছু ঠিক হয়ে যায়
image source: https://www.sunshineandshadetrees.com/15-habits-hurting-your-happiness/
জীবনে সুখী হতে হলে নিজের উপর আস্থা না রাখলে হবেনা। দৃঢ় প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যেতে হবে । নিজের সাধ্যমত চেষ্টা করলে যেকোনো সমেস্যা সমাধান করা যায় । সেই আত্মবিশ্বাস নিয়ে কাজ করলে ব্যর্থ হওয়ার সম্ভাবনা কমে যায় । আর সফলতা মানুষের জন্য নিয়ের আসে সুখ আর শান্তি । না পাওয়ার ব্যথা মানুষকে অসুখী করে তলে। কাজেই সুখী হতে হলে আপনাকে সফল হতে হবে । প্রত্যেক বিষয় ইতিবাচক চিন্তা ভাবনা সফলতার চাবিকাটি। সেই চিন্তা ধারা সামনে রেখে এগিয়ে যেতে হবে । আশা করা যায় আপনি সফল আর একজন সুখী মানুষ হবেন।