মাইকেল মধুসূদন দত্তের পিতা রাজনারায়ণ দত্ত সদর দেওয়ানি আদালতের সেই সময়ে প্রতিপত্তিশীল উকিল ও বিখ্যাত ব্যক্তি ছিলেন।সুতরাং তাঁহার একমাত্র পুত্র যে খ্রিস্টান হইতেছেন, এ কথা প্রবাদের ন্যায় গৃহে গৃহে নরনারীর মুখে রাষ্ট্র হইতে লাগিল।বিশেষতঃ মধুসূদনের খ্রিস্টধর্ম গ্রহণ ব্যাপারে তৎকালীন বঙ্গদেশ সমগ্র সংবাদপত্রে প্রচারিত হয়েছিল।