মধুসূদন দত্তের সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ ঘটনা হিন্দুধর্ম ত্যাগ।মধুজীবনী রচয়িতা জানিয়েছেন, '১৮৪৩ খ্রিস্টাব্দের ৯ই ফ্রেরুয়ারি একটি স্মরণীয় দিন।সেইদিন বঙ্গের ভবিষ্যৎ মহাকবি মধুসূদন দত্ত খ্রিস্টধর্মে দীক্ষিত হয়েছিলেন।সেইদিন শহরময় হুলস্থুল পড়িয়া গিয়াছিল।