সকাল বেলা যখন হেটে বেড়ায় শিশির ভেজা ঘাসের উপর খুব ভালো লাগে । বিকালবেলা নদীর তীরে হাঁটতে আমার খুব ভালো লাগে । মাঠের আইল ধরে সবুজে ভরা মাঠ আমার খুব ভালো লাগে । ভালো লাগে ছোটদের সাথে গল্প করতে । নদীর তীরে হাওয়া খেতে আমার খুব ভালো লাগে ।ভালো লাগে ট্রেনে করে অনেক দূরে ভ্রমণ করতে । ভালো লাগে সাগর তীরে খালি পায়ে হেটে চলতে । ভালো লাগে বরশীতে মাছ ধরতে । পুকুর পাড়ে বসে মাছ ধরা আমার বড় সখও বটে ।
ছোট বেলার দিনগুলো নিয়ে ভাবতেও ভালো লাগে । ফেলে আশা দিন গুলো কতই না ভালো ছিল । কোন ভাবনা ছিল না , ছিল কোন মানুষিক চাপ । ছোট বেলার সেই গোল্লাছুট খেলার কথা মনে পড়লে বড়ই হাসি পায়। ছোট বেলার সেই মার্বেল খেলা কতই না ভালো লাগত । এখন তা অতীত হয়ে গেছে ইচ্ছা করলেও খেলতে পারি না।
ছোট বেলার সেই ঘুড়ি উড়ানোর সময় গুলো আমি কখনও ভুলব না । সারাদিন ঘুড়ি উড়াতাম । সন্ধ্যা হলে বাড়ি ফিরে মায়ের বকুনি , এটা তো নিত্যদিনের ঘটনা ছিল । সকাল হলে স্কুলে যাওয়া আর বন্ধুদের সাথে খেলা ধুলা আবার স্কুল শেষে সবাই আনন্দ করতে করতে বাড়ি ফেরা । সেই সময়ের কথা মনে পড়লে খুব ভালো লাগে ।