মানুষ পড়াশুনা ও জীবিকা নির্বাহের জন্য পারি দিচ্ছে অন্য এক অজানা দেশে। সকলের মা আছে যে কিনা তার সন্তানকে নিজের থেকে কখনো আলাদা করে দিতে চাইনা তবুও যেতে হয়। ভালোবাসার এই মানুষটি ঠিক সেই অপেক্ষায় থাকবে কবে তার সন্তান তার কাছে ফিরে আসবে।
কিন্তু এই ছবিটিতে বুঝানো হয়েছে একজন মা তার সন্তানের বিয়ে দিয়েছে দূর দেশান্তরে বহু বছর পর যখন সে তার সন্তানকে দেখতে আসে তখন কষ্টের আর্তনাদে ভেঙে পরে।
একমাত্র মা পারে সন্তানকে আগলে রাখতে। আমি এক দুর্ভাগা যে কিনা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত বিগত ১১ বছর ধরে। কে করছে আমার জন্য অপেক্ষা ? কে আমায় বুকে টেনে নিবে ?