আজ যা কিছু স্বাভাবিক অতীতে তার অনেক কিছুই অস্বাভাবিক ছিলো, আমরা অভ্যস্ত হতে হতে তা আমাদের কাছে স্বাভাবিক হয়ে গিয়েছে।
আমরা যখন মানুষের সন্তান হয়ে পৃথিবীতে জন্মাই তখন আমাদের কোনো জাত থাকেনা, ধর্ম থাকেনা। এমনকি শরীরে পোশাক পর্যন্ত থাকেনা।
ধীরে ধীরে আমাদের পরিবেশ আর পরিজনেরা আমাদের রুপান্তর ঘটায়, সিল বসায় ধর্মের, নারী আর পুরুষের।
( Photo of me taken with samsung A5)
আমরা মানুষ হয়ে জন্মাবার পর আমাদের শেখানো হয় কে নারী আর কে পুরুষ, দেখিয়ে দেয়া হয় কে কোন পথে চলবে, তৈরী করে দেয়া হয় পার্থক্য।
ধীরে ধীরে ওই মানব শিশু বুঝতে শিখে নারী মানে একটা দুর্বল অস্তিত্ব আর পুরুষ মানে সবল। শিশুকাল থেকেই একটা মানুষের মনকে আপনজনেরা বড় আদরে সোহাগে আপন হাতে একটু একটু করে ভেঙে নতুন করে গড়ে রুপান্তরিত করে নেয় নারীতে, অন্যদিকে আরেকজনকে পুরুষে।
একজন মেয়ের কাছে কি কখনো জানতে চাওয়া হয়েছে সে নারী হতে চায় নাকি মানুষ? তার কি মানুষ হবার অধিকার থাকেনা?