টি.এস. সির সেই আড্ডাটা আজ নেই,
আজ আর নেই ;
কোটায় হারিয়ে গেল
মেধাবী মুখ গুলো সেই,
আজ আর নেই।
নিখিলেশ ড্রাইভার, মইদুল দারোয়ান
নেই তারা আজ কোন ক্যাডারে,
লাইব্রেরি পড়ুয়া গোয়ানিস ডিসুজা
হেড ক্লার্ক হয়ে মহা ফাঁপরে।
বিসিএস দিয়ে এসে বঞ্চিত হয়ে শেষে,
ক্ষুদ্ধ হতাশ খুব রমা রায়।
অমল টা জেলে গেছে ভুয়া মামলায় ফেসে,
পুলিশ করেনি তাকে ক্ষমা হাআয়য়!
টি.এস.সীর সেই আড্ডাটা আজ আর নেই,
আজ আর নেই।
সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে,
শুনেছি তো মুক্তিযোদ্ধা নানা তার!
প্রশাসন ক্যাডারে ম্যাজিস্ট্রেট আজ সে,
গাড়ী বাড়ি সবকিছু দামী তার।
ও ও ও টি.এস.সির সেই আড্ডাটা আজ আর নেই,
আজ আর নেই.....
(সংগৃহীত)