আমার জীবনের মধ্যে একটি জিনিস অনেক বেশি প্রয়োজন। সেটা হলো সত্যি কারের ভালবাসা। কারণ আমার জীবনে এই অনুভূতিটা খুব কম সময়ের জন্য এসেছিল। কিন্তু আমি এই জিনিসটাকে আমার জীবনের একটি অন্যতম কারণ মনে করি।
কিন্তু কেনো? আমার এমন বলার কারণ কি?
আমি যখন দশম শ্রেণীতে পড়তাম তখন আমি একটি মেয়েকে অনেক ভালোবাসতাম। সে এমন সময় আমার জীবনে এসেছে। যখন আমার জীবনে বিশেষ কোনো লক্ষ্য ছিল না। আমি তাকে দেখার পর থেকে তাকে আমার জীবনের লক্ষ্য করে নিয়েছিলাম। আমি তাকে অনেক ভালো বেসেছিলাম।
কিন্তু সে আমাকে চিরকালের মতো ছেড়ে চলে গেলো। আমি তাকে ধরে রাখতে পারলাম না। সে আমাকে রেখে পরকালে চলে গেল।
সে আমাকে বলতো।
ভালোবাসার মানুষকে নাকি, না পাওয়াই ভালো। পেলে নাকি শুধু মানুষটাই থাকে। ভালোবাসাটা থাকে না।
কিন্তু আমিতো মানুষটাকে চেয়ে ছিলাম। কিন্তু পেলাম না। কিন্তু তার জন্য আমার ভালোবাসা একটুও কমেনি। আমি আজো তাকে তেমনি ভালোবাসি।