মানুষ হতে চাই যে আমি
পশু হতে নয়,
কত মনি-ঋষি তারই তরে
জীবন করেছে ক্ষয়!
আমাকে আমি চিনিনি আজো
বাহিরে শুধুই খোলস,
পরমাত্মা মোর জাগিয়ে দাও
দুর করো মুখোশ।
মানবকুলে জন্মিলেই কেহ
মানুষ নাহি হয়,
আত্মার সুরতে মানুষ হলেই
মানুষ তাঁরে কয়।
মানবকুলে জন্ম নিয়েও
মানুষ নাহি হলে,
এ জীবন বৃথা যাবে
শুধুই দুঃখানলে।
তুমিতো জানো আমি কে
কি আমার পরিচয়!
নিজ গুনে করিলে দয়া
কি এমন ক্ষতি হয়!!
ভব সাগরে ডুবে মরলে
কলঙ্ক তোমারই হবে,
তোমার মহিমা বুঝিনি আমি
মানুষ করো তবে।
---------------০০০---------------