যে সময়টা ভালবাসায় অপূর্ণ থাকে
দীর্ঘ বিষণ্ণতায় কাটে যখন রাত,,
রাত্রি হারায় তার বিবর্ণ জোছনা
মিষ্টি জোনাকিরা খুজে বেড়ায়
নিজেদের ক্ষুদ্র আলো----
খুব মনে পড়ে তোমায় তখন,,
কিছু অভিমান জোড়া কাব্য
ধরা দেয় আমার চোখে,
নীরব হয়ে ভাবি বসে-তোমার কাছে যেতে।
তবু লাগে মনে সংশয়
জানিনা কিসের এ ভয়,,
অভিমানে থাকতে হয় দূরে
অপূর্ণ থেকে যায় শত নীরব ব্যক্ততা
আর একলা কথোপকথন -
সমস্ত ভাবনা জূড়ে ।।।।।