আমাদের সমাজের মানুষ গুলো ভালোবাসা শব্দটির সঠিক ব্যবহার ই জানার চেষ্টা করেনা। কেউ যদি আমাকে বলে আমাকে ভালোবাসে। আচ্ছা বলেন এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? কিন্তু এটাকে আমরা কত খারাপভাবে ব্যবহার করছি। জায়গা বুঝে ভালোবাসার সংজ্ঞাকে পাল্টে দেই। আজকাল আবার অনেকে ভালোবাসা গ্রহনেও অপারগ জানায়। হায়রে মানুষ। ভালোবাসা কখনো ভিন্ন ভিন্ন হতে পারে না। ভালোবাসা সবার জন্য সমান। যার কোনো শর্ত নেই। ভালোবাসলে বিয়ে করতে হবে , আর বিয়ে না করতে পারলে ভালোবাসা হারিয়ে যাবে। এমন কিছু না। আর ভালোবাসা মানেই কোনো প্রেমিক প্রেমিকার গল্প না। ভালোবাসা সবকিছুতে। ভালোবাসার সাথে কাটুক প্রতিটি দিন প্রতিটি সময় , সবাইকে ঈদের শুভেচ্ছা। আর ভালোবাসুন তাহাই -যাহাই ভালো........