বানরদের পর্যটকদের জিনিসপত্র নিয়ে চম্পট দেওয়ার দৃশ্য অনেকেই দেখে বা শুনে থাকবেন। খাবারের বিনিময়ে সেগুলো ফিরিয়ে দেওয়ার কথাও কারও অজানা নয়। কিন্তু তারা যে পর্যটকদের সঙ্গে থাকা দামি জিনিসটিই বুদ্ধি খাটিয়ে চুরি করে, এটা নতুন করে জানা গেল। কানাডার ইউনিভার্সিটি অব লেথব্রিজের গবেষকদের করা গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে।