Movie: passengers (2016)
একটা স্পেসশীপ ৫০০০ ঘুমন্ত (hibernate) যাত্রী এবং ২৫৮ ঘুমন্ত ক্রু নিয়ে নিয়ে পৃথিবী থেকে যাত্রা শুরু করে ১২০ বছর পর অন্য এক গ্রহে পৌঁছানোর উদ্দেশ্যে। যাত্রার ৩০ বছর পর যান্ত্রিক গোলযোগের কারনে জেমস পিটারসন নামে একজনের ঘুম ভেঙ্গে যায়। নিঃসঙ্গতার শেষ সীমানায় অরোরা নামে আরেক ঘুমন্ত যাত্রীকে দেখতে পায়। বাকি ৮৯ বছর সেকি একা কাটিয়ে দিবে নাকি অরোরাকে জাগিয়ে তুলবে, জাগিয়ে তুললে তাদের পরিণতি কি হবে, তারা কি তাদের যাত্রা শেষ করতে পারবে... এমন আরও শ্বাসরুদ্ধকর ঘটনা নিয়ে এগিয়ে চলে মুভিটা।
মুভিটা দেখার শেষে একটা কথা ই মনে হয়েছে মানুষের জীবন অর্থবহ কারন তাদের পৃথিবীতে বসবাসের সুযোগ হয়েছে।