পাঁচ অধ্যায় মূলত দুজন মানুষের প্রেম আর তাদের সম্পর্কের টানাপোড়েনের গল্প।অরিন্দম নামের একটি ছেলে,যে কিনা ঈশিতা নামের একটি মেয়েকে পাগলের মতো ভালোবাসতো,যে কিনা ঈশিতাকে পাওয়ার জন্য যে কোন কিছু করতে পারতো, সেই অরিন্দম বিয়ের দশ বছর পর ঈশিতার প্রতি আর কোন ভালোবাসাই অনুভব করতে পারে না।তার জীবনে নতুন কেউ আসে।তার সঙ্গে সময় কাটাতে কাটাতে সে ভুলেই যায় যে তার জীবনে ঈশিতা নামক একটি মেয়ের অস্তিত্ব আছে।
অবশেষে সে আবার ঈশিতার জন্য নিজের মনে তীব্র ভালোবাসা অনুভব করতে শুরু করে।কিন্তু ততদিনে অনেক দেরী হয়ে গেছে।
প্রেমের উদ্দমতা ফুরিয়ে যায়,কিন্তু ভালোবাসাটা থেকে যায়।
ওই যে একটা কথা আছে যে - মদ আর ভালোবাসা যতই পুরোনো হবে,ততই কড়া হবে..