প্রেম,ভালোবাসার মুভি আমাদের সবার ভালো লাগে।
সেই মুভি যদি তুর্কির হয় তাহলে তো আর কোন কথাই নেই।
দেখে ফেললাম অনেক সুন্দর একটি তুর্কির মুভি Sadece Sen.
এই মুভিতে অভিনয় করেছেন Ibrahim Celikkol আর Belçim Bilgin.
সবচেয়ে বড় কথা হলো, তুর্কির ছেলে এবং মেয়েরা দেখতে অনেক সুন্দর।
Belçim Bilgin এর সৌন্দর্য আর অভিনয় এই মুভিতে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
মুভির কাহিনী হচ্ছে,
Hazal একজন অন্ধ মেয়ে।
Ali একজন ভালো মুষ্টিযোদ্ধা ।
এই দুজনের ভালোবাসার কাহিনী নিয়েই এই মুভি।
Ali চার বছর ধরে জেলে ছিলো।বক্সিং ছাড়ার পর কুরাইয়ের পরিচিতদের সাথে মিলে একটা কাজ করতো।
দ্বিগুণ সুদে ঋণ দেয়া লোকদের জন্য মানুষের কাছ থেকে তাদের পাওনা ঋণের টাকা আদায় করতো।
তার কাজ ছিলো মানুষদের প্রহার করে ঋণের টাকা আদায় করা।
একরাতে এক লোকের কাছ থেকে টাকা আদায় করতে গিয়েছিলো।
তার উদ্দেশ্য ছিলো লোকটাকে ভীতিপ্রদর্শন করা।
কিন্তু লোকটি নিজের গায়ে আগুন লাগিয়ে জানালা থেকে লাফ দেয়।
Ali অনেক চেষ্টা করেছিলো কিন্তু তাকে বাঁচাতে পারেনি।
লোকটা যখন পরে যাচ্ছিল সেই দৃশ্য দেখে Hazal.
যার ফলে তার গাড়ি দুর্ঘটনা হয়,এবং সে তার দৃষ্টিশক্তি হারায়।
Hazal অবশ্য জানে না, কার কারনে তার দৃষ্টিশক্তি হারায়।
তার চোখের অপারেশনের জন্য লাগবে বিশ হাজার লিরা।
লিরা" বলা হয় তুর্কিস্তান বা তুরস্কের মুদ্রাকে, তাদের ১ লিরা বাংলাদেশের 20.12 টাকার সমপরিমাণ।
সে হিসেবে দেখা যায় বিশ হাজার লিরা প্রায় 402400 টাকার সমপরিমাণ।
এতো টাকা জোগাড় করা সম্ভব না।
সে জন্য সে কঠিন রাস্তায় গেলো টাকার জন্য যেখানে মানুষ বেশির ভাগ মৃত্যুবরন করে
রোমান্টিক মুভি যারা পছন্দ করেন,তাদের জন্য মাস্টওয়াচ মুভি।
Movie - Sadece Sen
Year - 2014
Genre - Action.Drama.Romance
Language - Turkish
Country - Turkey
Stars - Belçim Bilgin.Ibrahim Celikkol
IMDB Rating - 7.3